শিরোনাম
◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৪১ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দিনে কমেছে ডেঙ্গু-বেড়েছে করোনা

করোনা ও ডেঙ্গু

শাহীন খন্দকার: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছে।২৯ সেপ্টেম্বর শনাক্ত ছিলো ৫০৬ জন। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯১৬ জনে। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু আগস্টে মাসের চেয়ে প্রায় তিনগুণ বেড়েছে। এ মাসে ৯ হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন।  মৃত্যু হয়েছে ৩৪ জনের । আগস্টে ছিল ৩ হাজার ৫২১ জন আর মৃত্যু হয়েছে ১১ জনের।

চলতি বছর ডেঙ্গু জ্বরে ৫৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর সারাদেশে ১৬ হাজার ৯২জন ডেঙ্গু রোগী সারা দেশে ভর্তি হয়েছে। তার মধে ১২ হাজার ২৮১ জন রাজধানীতে এবং ৩ হাজার ৮১১ জন রোগী ঢাকার বাইরে ভর্তি হয়েছে।

অর্থাৎ প্রায় ৭৭ ভাগ রোগী রাজধানী ঢাকায় এবং বাকি ২৩ ভাগ ঢাকার বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫০ জন এবং ঢাকার বাইরে ৯০ জন। নতুন ২৪০জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯১৬ জনে।

রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৪৮ জন এবং ঢাকার বাইরে ৪৬৮ জন। এতে আরও বলা হয়েছে, ১ লা জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ১২০ জন। রাজধানীর ঢাকায় চিকিৎসা সেবা নিয়ে বাসায় ফিরেছে ১০ হাজার ৮০৬ জন। এদিকে ঢাকার বাইরে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন, ৩ হাজার ৩১৪ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন ৭০৮ জন রোগী শনাক্ত হয়েছেন। ৭০৮ জনের মধ্যে ঢাকা মহানগরীতে ৫১৬ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। নতুন করে (৩০ সেপ্টেম্বর) করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৬৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ  ৬৮৭ জনসহ এখন পর্যন্ত ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে ৮৮১টি পরীক্ষাগারে ৪ হাজার ৮৫১ জনের নমুনা সংগ্রহসহ পরীক্ষা করা হয়েছে, ৪ হাজার ৮২৮জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১শতাংশ । শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫  শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছেন, নতুন শনাক্তের মধ্যে ঢাকা বিভাগে ৫৪৪ জন, ময়মনসিংহে ৩৯ জন, চট্টগ্রামে ৪৮ জন, রাজশাহীতে ৩২ জন, রংপুরে ২ জন, খুলনায় ১১ জন, বরিশালে ১৩ জন এবং সিলেটে ১৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়