শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীর দুর্বল লাগছে? জেনে নিন মূল কারণ ও প্রতিকার

শরীর দুর্বল লাগা, অতিরিক্ত ঘুম, ঘুম থেকে উঠতে কষ্ট হওয়া, ক্লান্তি বা আলসেমি– এগুলো সবই দুর্বলতার লক্ষণ। বিভিন্ন কারণে শরীরে ক্লান্তি বা অবসন্নতা আসতে পারে:

পানিশূন্যতা

শরীরে লবণের ঘাটতি বা পানিশূন্যতা ক্লান্তির একটি বড় কারণ। প্রতিদিন অন্তত ১০-১২ গ্লাস পানি পান করলে শরীর হালকা লাগবে। শরীরচর্চার আধা ঘণ্টা আগে দুই গ্লাস পানি পান করুন।

অনিদ্রা ও স্লিপ অ্যাপনিয়া

advertisement

ঘুমের সমস্যা বা অনিদ্রা থেকে ক্লান্তি আসে। পূর্ণ বয়স্কদের প্রতি রাতে সাত-আট ঘণ্টা ঘুম হওয়া উচিত।

অ্যানিমিয়া (রক্তস্বল্পতা)

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া হয়, যা নারীদের ক্লান্তির অন্যতম কারণ। ঋতুস্রাবের সময় অধিক রক্তক্ষয় হলে আয়রনের ঘাটতি হয়।চিকিৎসকের পরামর্শে আয়রন ট্যাবলেট এবং কলিজা, কচুশাক, লালশাকের মতো আয়রনসমৃদ্ধ খাবার গ্রহণ করুন।

হাইপোথাইরয়েডিজম

থাইরয়েড গ্রন্থির হরমোন উৎপাদন কমে গেলে বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে শরীরে শক্তি কম উৎপন্ন হয় এবং ঝিমুনি ভাব আসে।

ডায়াবেটিস

ডায়াবেটিসের কারণে শরীর অবসন্ন ও শক্তিহীন হয়ে পড়ে। অল্পতেই ক্লান্তি বা ঝিমুনি ভাব এলে রক্তের গ্লুকোজ পরীক্ষা করানো উচিত।

হৃদরোগ

স্বাভাবিক কাজকর্মে ক্লান্তি, শরীর দুর্বল হওয়া, বুক ধড়ফড় করা বা বুকে চাপ অনুভব করলে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। কারণ, হৃদরোগও ক্লান্তির উৎস হতে পারে।

খাবার গ্রহণে অনীহা

শরীরে পর্যাপ্ত জ্বালানির অভাবে ক্লান্তি ভর করে। অনেকক্ষণ না খেলে রক্তে সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে। ক্লান্তির চিকিৎসা করার আগে এর মূল কারণ নির্ণয় করা অত্যন্ত জরুরি, যাতে সেই অনুযায়ী চিকিৎসা ও জীবনযাপনে পরিবর্তন আনা যায়।

লেখক : নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ, সিলেট এমএজি।

  • সর্বশেষ