শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০১:৪১ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলার ক্যানসারের ঝুঁকি ও সতর্কতা: লক্ষণ দেখলেই ডাক্তার দেখান

ক্যানসার একটি মরণব্যধি রোগ। তাই ক্যানসার নামটা শুনলেই আঁতকে উঠতে হয়। তবে সচেতন হলে হয়তো মৃত্যুর হার অনেকখানি কমিয়ে আনা সম্ভব। গলায় ক্যানসারের লক্ষণ, কারণ এবং প্রতিকার জেনে নিন-

গলার ক্যানসারের কারণ হলো শ্বাসনালি, অন্ননালি ও স্বরযন্ত্রের টিউমার। তবে শরীরের অন্য কোনো অংশ থেকেও এ অঞ্চলে ক্যানসার ছড়াতে পারে। অনেক সময় নিয়ে ধীরে ধীরে রোগটি দেখা দেয়। সাধারণত এটি বয়সকালেই দেখা যায়। তবে কম বয়সে একদম হতেই পারে না, তা বলা ঠিক নয়।

দেখে নিন লক্ষণ-
১. অনেক দিন ধরে গলাব্যথা হওয়া।
২. শ্বাস-প্রশ্বাস নিতে ও খাবার গিলতে অসুবিধা হওয়া, স্বর ভেঙে যাওয়া, শ্বাস-প্রশ্বাসের সময় গলায় ঘড়ঘড় আওয়াজ ইত্যাদি এ রোগের লক্ষণ।
৩. এ ছাড়া কাশি বা বমির সঙ্গে রক্ত ওঠা, গলায় চাকা দেখা যায়, দ্রুত ওজন কমে যেতে পারে।

কখন যাবেন চিকিৎসকের কাছে-
গলাব্যথা বা কর্কশ স্বর এক সপ্তাহের বেশি থাকলে, কফ বা লালার সঙ্গে রক্ত এলে, গলায় চাকা দেখা দিলে বা ওজন কমে গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ সমস্যায় অবশ্যই বায়োপসি করাতে হবে।

যদি দ্রুত সমস্যার চিকিৎসা না করানো হয় তবে সম্পূর্ণ শরীরে ক্যানসার ছড়িয়ে যেতে পারে। এতে করে মৃত্যুঝুঁকি বাড়ে।

এই রোগ প্রতিরোধে তামাক ও মদ পরিহার করে চলুন। এর চিকিৎসা হলো অপারেশন বা অস্ত্রপচার, রেডিয়েশন বা কেমো থেরাপি। তাই শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হোন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়