শিরোনাম
◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওজন কমাতে শসা: পেটের মেদ ঝরাতে কতটা কার্যকর এই সবজি

ওজন কমাতে চাইলে খাদ্যতালিকায় শসা রাখার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদ। বিশেষ করে পেটের চর্বি কমানোর ক্ষেত্রে এই সবজিকে কার্যকর মনে করা হয়। কিন্তু সত্যিই কি শসা খেলে পেটের মেদ কমে যায়?

পুষ্টিবিদদের মতে, হ্যাঁ শসা পেটের চর্বি কমাতে সাহায্য করে।

কারণ, শসায় প্রায় ৯৫ শতাংশই পানি এবং এতে ক্যালোরির মাত্রা খুবই কম। ফলে একে বেশি পরিমাণে খেলেও ওজন বাড়ার ঝুঁকি থাকে না। বরং এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, যার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা হ্রাস পায়।

শসায় থাকা ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখতে সহায়তা করে। একইসঙ্গে শরীর থেকে দূষিত উপাদান বা টক্সিন বের করে দেয়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

advertisement

শসা কেন ওজন ও চর্বি কমাতে কার্যকর
*  শসার পানির পরিমাণ বেশি হওয়ায় শরীর হাইড্রেটেড থাকে
* কম ক্যালোরি যুক্ত হওয়ায় এটি ‘ডায়েট ফ্রেন্ডলি’ খাবার
* ফাইবার থাকায় হজমে সাহায্য করে ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে
* ডিটক্সিফাইং বৈশিষ্ট্য শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে

শুধু ওজন কমানো নয়, শসা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন এ, বি ও সি এবং বিভিন্ন খনিজ উপাদান শরীরকে রাখে সুস্থ ও চনমনে।

এছাড়া, শসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্যও উপকারী। এটি ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে।

ওজন কমাতে ও পেটের মেদ ঝরাতে শসা হতে পারে সহজ, উপকারী এবং স্বাস্থ্যকর একটি উপায়। তবে একে একমাত্র সমাধান ভাবা উচিত নয়। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান ও ব্যায়ামের সঙ্গে শসাকে অন্তর্ভুক্ত করলে ফল মিলতে পারে দ্রুত।

 

  • সর্বশেষ