শিরোনাম
◈ মব সহিংসতায় মে মাসে নিহত ৩২ : এমএসএফ ◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও)

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স্কদের শক্তি বাড়ানোর ব্যায়াম কি নিরাপদ? ৬টি মিথ ও সত্য জানুন

বয়স্কদের জন্য হাঁটাহাঁটির মতো ব্যায়ামই যথেষ্ট। বুড়ো হলে হাড় দুর্বল হয়ে যায়। এমন অনেক কথাই চালু আছে। আসলেই কি এসব কথার কোনো ভিত্তি আছে? প্রবীণদের ব্যায়াম নিয়ে এমন পাঁচটি মিথের সত্য-মিথ্যা জানাচ্ছেন ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান।

মিথ ১: বয়স্করা ব্যায়াম করলে হাড়ের জয়েন্টের ক্ষতি হয়

সত্য: নিয়মিত চলাফেরা ও হালকা ব্যায়াম জয়েন্টকে আরও সচল ও স্বাস্থ্যকর রাখে। বিশেষজ্ঞরা বলেন, ‘মোশন ইজ লোশন’, অর্থাৎ নড়াচড়া নিজেই জয়েন্টের জন্য ওষুধের মতো কাজ করে।

মিথ ২: বয়স্কদের ব্যায়ামে মস্তিষ্কের কোনো উপকার হয় না

সত্য: গবেষণা বলছে, ব্যায়াম স্মৃতিশক্তি বাড়ায়, কমাতে পারে বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া)। তাই প্রচলিত এই মিথ যে ঠিক নয়, সেটি আলাদা করে বলার কিছু নেই।

মিথ ৩: বয়স বাড়লে কম কম ব্যায়াম করলেই যথেষ্ট

সত্য: ব্যায়ামের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য যে গাইডলাইন রয়েছে, প্রবীণদের জন্যও তা–ই। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম (হাঁটা, সাইক্লিং ইত্যাদি) ও ২ থেকে ৩ দিন শক্তিবর্ধক ব্যায়াম প্রবীণদেরও করতে হবে। এই বয়সে বরং ভারসাম্য রক্ষার ব্যায়াম বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

মিথ ৪: প্রবীণদের জন্য শুধু লো-ইমপ্যাক্ট ব্যায়াম (যেমন হাঁটা) নিরাপদ

সত্য: হাঁটা, সাঁতার বা যোগব্যায়াম ভালো। তবে সঠিক নির্দেশনা মেনে কিছুটা তীব্র ব্যায়াম (যেমন রেজিস্ট্যান্স ট্রেনিং বা মেশিনে ব্যায়াম) সমানভাবে নিরাপদ ও কার্যকর।

মিথ ৫: বয়স্কদের শক্তিবর্ধক ব্যায়াম এড়িয়ে চলা উচিত

সত্য: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। তাই নিয়মিত শক্তিবর্ধক ব্যায়াম করলে শরীর মজবুত থাকে। এই ব্যায়ামে প্রবীণদের দৈনন্দিন কাজকর্মে স্বাচ্ছন্দ্য বজায় থাকে, কমে পড়ে যাওয়ার ঝুঁকি।

মিথ ৬: বয়স বাড়লে সবার হাড় দুর্বল হয়ে যায়

সত্য: ওজন বহনকারী ব্যায়াম (যেমন হাঁটা, সিঁড়ি দিয়ে ওঠানামা, হালকা ভারোত্তোলন) হাড়কে শক্তিশালী করে। সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে মিলিয়ে নিলে হাড় ক্ষয় (অস্টিওপোরোসিস) প্রতিরোধ করা সম্ভব। উৎস: প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়