শিরোনাম
◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৪ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোংলা বন্দরে ভারতের প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’

‘গঙ্গা বিলাস’

সঞ্চয় বিশ্বাস: ভারতের পর্যটকবাহী নৌযান ‘এম ভি গঙ্গা বিলাস’ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বন্দরের ৭ নম্বর জেটিতে এসে নোঙর করে বিলাসবহুল এই প্রমোদতরি। এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমোদতরির কর্মকর্তাদের স্বাগত জানান। বাংলা ট্রিবিউন, সময়টিভি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে অবস্থানকালে ‘গঙ্গা বিলাস’ খুলনা জেলার কয়রার আংটিহারা হয়ে ম্যানগ্রোভ সুন্দরবনে ঢুকে মোংলা বন্দরে পৌঁছায়। এখান থেকে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এলাকা ঘুরবেন বিদেশি পর্যটকরা। পরে নৌপথে বরিশাল হয়ে মেঘনা ঘাটে অবস্থান করে সোনারগাঁও ও ঢাকায় ভ্রমণ করবেন গঙ্গা বিলাসের যাত্রীরা। সেখান থেকে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামের চিলমারী, রংপুরের দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ থাকছে দর্শনার্থীদের।

গত ১৩ জানুয়ারি ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে ‘গঙ্গা বিলাস’ যাত্রা শুরু করে। সেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ‘গঙ্গা বিলাস’ এর যাত্রার উদ্বোধন করেন। প্রমোদতরিটিতে সুইস, জার্মান ও আমেরিকার ৩২ পর্যটক রয়েছেন। তাদের জন্য এই প্রমোদতরির ভেতরে রয়েছে সব ধরনের আয়োজন। এতে থাকতে পারবেন ৮০ জন যাত্রী। ভেতরে রয়েছে মোট ১৮টি কেবিন। 

প্রায় ৩২শ কিলোমিটার লম্বা এই ক্রুজটি ভারতের পাঁচটি রাজ্য ও গঙ্গা, যমুনা, মেঘনা ও ব্রহ্মপুত্রসহ ২৭ টি নদ-নদী পাড়ি দিয়েছে। প্রমোদতরিটি বাংলাদেশে প্রায় ১৫ দিন থাকার কথা রয়েছে। এছাড়া এই ক্রুজটি ৫১ দিনে সফর শেষ করবে। বাংলাদেশে হয়ে আবার ভারতের আসামে ঢুকে ডিব্রুগড়ে যাত্রা শেষ করবে প্রমোদতরিটি।

এসবি২/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়