শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০১:১৯ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ, কমতে পারে তাপমাত্রা

সাগরে লঘুচাপ

ডেস্ক নিউজ: দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে আগামী তিন দিনে কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা।

সোমবার (৫ ডিসেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা কমে যেতে পারে।

 আজ সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। রির্পোট: জেরিন আহমেদ

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়