শিরোনাম
◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট ◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা ◈ রোমাঞ্চকর ফাইনা‌লে পাকিস্তানকে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপ জিত‌লো ভারত ◈ জলবায়ু সংকট মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য গতিপথ ও শক্তি সম্পর্কে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ১৮ নভেম্বর এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ১০৫ কিলোমিটার পর্যন্ত। খবর ওড়িশা টিভি।

তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য উপকূলীয় প্রভাব এখনো স্পষ্ট নয়। এটি কোন উপকূলে আঘাত হানতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো স্থান জানায়নি আবহাওয়া অধিদপ্তর।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে সক্রিয় রয়েছে আবহাওয়াব্যবস্থাটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।

এরপর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি বাড়াবে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে শক্তি আরও বাড়িয়ে ১৮ নভেম্বর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’। এরই মধ্যে সম্ভাব্য গতিপথ ও শক্তি বৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী সময়ে এটি কোন দিকে অগ্রসর হবে এবং কোনো উপকূলের কাছাকাছি পৌঁছাবে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আবহাওয়াব্যবস্থাটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। এটি আরও শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে সম্ভাব্য গতিপথ ও প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ