শিরোনাম
◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো ◈ দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু প্রথম দিনেই দীর্ঘ লাইন, কলকাতার নিউমার্কেটে ব্যবসায়ীদের উচ্ছ্বাস ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য: অভিযোগ জামায়াতের ◈ আমি এই বাজেটকে 'জীবন বান্ধব' বাজেট হিসেবে নামকরণ করতে চাই: সংসদে প্রধানমন্ত্রী ◈ মুস্তাফা মনোয়ার মারা গে‌ছেন, পাপেট- টিভি-চিত্রকলা বহু মাধ্যমের শিল্পীর জীবন কেমন ছিলো 

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার থেকে টানা বৃষ্টির আভাস

প্রীতিলতা: [২] দেশজুড়ে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। মৌসুমি বায়ুর চাপ আধিক্যে সমুদ্রে সঞ্চালনশীল মেঘমালার বিস্তৃতি ঘটেছে। এ বৃষ্টিপাত থেমে থেমে আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সূত্র: ঢাকা পোস্ট, ইত্তেফাক

[৩] শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টিপাতের দাপট ক্ষাণিকটা কম থাকলেও আবার বাড়বে সোমবার থেকে। 

[৪] এদিকে রাজধানীতে বৃহস্পতিবার দিনভর টানা বৃষ্টি ছিল। শুক্রবারও থেমে থেমে বৃষ্টিপাত হয়। এছাড়া সারা দেশে বেড়েছে বৃষ্টিপাত। বিশেষ করে উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে সঞ্চারণশীল মেঘ ও ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের বেশির ভাগ নদীবন্দরকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

[৫] ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ফেনীতে ২৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নোয়াখালীর মাইজদীকোর্টে ২৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। যা গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে। রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৬ মিলিমিটার। এছাড়া ভোলায় ২০৬ মিলিমিটার, পটুয়াখালীতে ১৫৭, বরিশালে ১৫২, খুলনার কয়রায় ১১১, মোংলায় ১৬০, চুয়াডাঙ্গায় ১০৯, চাঁদপুরে ১৪৯, রামগতিতে ২২২, বান্দরবানে ১১৯, ঈশ্বরদীতে ১০৫ মিলিমিটারসহ প্রায় সারা দেশেই কমবেশি বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস। 

[৬] বৃষ্টিপাত আরও ১০ দিন থেমে থেমে অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টির আধিক্য কম থাকলেও আবারও বাড়বে। জলীয়বাষ্প ও মৌসুমি লঘুচাপের আশঙ্কা থাকলেও নিম্নচাপ নাও হতে পারে। তবে উত্তর পূর্বাঞ্চলে জলাবদ্ধতা হতে পারে। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়