শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ০৬ জুন, ২০২৪, ০৩:৪০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৪, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা: [২] কুয়াকাটা সৈকতে একটি ১০ ফুট লম্বা ইরাবতী প্রজাতির মৃত মা ডলফিন ভেসে এসেছে। এর পুরো শরীরে চামড়া উঠানো। 

[৩] বৃহস্পতিবার (৬ জুন) সকালে জোয়ারে পানিতে কুয়াকাটার সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু। 

[৪] তিনি বলেন, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে ডেউয়ের সাথে তীরে আসতে দেখি ডলফিনটিকে। ওর শরীরের সম্পূর্ণ উপরে চামড়া উঠানো। এবং পেট ফাটা দেখে মনে হচ্ছে গত দুই-তিন আগে মারা গেছে। পরে আমি বনবিভাগ ও ইকো-ফিসকে খবর দেই।

[৫] কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারনগুলো বের করা হয়।

[৬] বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়