শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের গাড়িতে লাথি মারায় অভিনেত্রীর নামে মামলা

শিমুল চৌধুরী ধ্রুব: ভারতের হায়দরাবাদের জুবিলি হিলসের একটি অভিজাত ভবনে থাকেন তেলেগু সিনেমার অভিনেত্রী ডিম্পল হায়াতি। ওই একই ভবনে থাকেন স্থানীয় পুলিশ কর্মকর্তা রাহুল হেগড়ে। এপার্টমেন্টের পার্কিংয়ে গাড়ি রাখতে গিয়েই বিপদে জড়িয়েছেন ডিম্পল ও তার প্রেমিক। আনন্দবাজার

গণমাধ্যম সূত্রে জানা যায়, গাড়ি পার্কিং করতে গিয়ে পুলিশ কর্মকর্তার গাড়িতে ধাক্কা মারেন অভিনেত্রীর প্রেমিক। এই ঘটনার প্রতিবাদ করায় ওই কর্মকর্তার গাড়ির চালকের ওপর চড়াও হন ডিম্পল। একপর্যায়ে অফিসারের গাড়িতে লাথিও মারেন এই অভিনেত্রী। পরে পার্কিংয়ে থাকা সিসিটিভির ফুটেজ দেখে মামলা করা হয়েছে ডিম্পল ও তার প্রেমিকের বিরুদ্ধে। সংবাদ প্রতিদিন

জানা গেছে, তাদের নামে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা, ৩৪১ ধারা ও ২৭৯ ধারায় মামলা করা হয়। এ ঘটনায় ডিম্পল হায়াতিকে থানায় ডাকা হয় এবং তদন্তের পর উভয়ের বিরুদ্ধে সিআরপিসির ৪১ ধারায় নোটিশ প্রদান করা হয়।

উল্লেখ্য, ডিম্পল হায়াতিকে সর্বশেষ তেলেগু সিনেমা ‘রামা বানম’-এ দেখা গেছে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসসিডি/এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়