শিরোনাম
◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১২:১৫ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের অভিযোগ অভিনেত্রী ফারিন খানের, ব্যক্তিগত ভিডিও ফাঁসের হুঁশিয়ারি দিলেন অভিযুক্তকে

ফারিন খান

ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী ফারিন খান। কার কাছে নির্যাতনের শিকার হচ্ছেন, তা অবশ্য প্রকাশ করেননি। তবে ব্যক্তিগত কথাবার্তা, ক্লিপস বা কোনো কিছু ফাঁস হলে তার জন্য সেই ব্যক্তি দায়ী থাকবে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

গতকাল মঙ্গলবার ফেসবুক লাইভে এসব কথা বলেন ফারিন খান। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি একজন শিল্পী। অভিনয়ের বাইরে আমার একটা পার্সোনাল লাইফ আছে। আমি চেষ্টা করি, সবসময় ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রাখার। কিন্তু মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায়, যখন বাধ্য হয়ে কথা বলতে হয়। আমার সঙ্গেও তেমনটাই হয়েছে। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন, আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত।’

কয়েক বছর ধরে ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার বলে অভিযোগ ফারিন খানের। তার কথায়, ‘গত কয়েক বছর যাবৎ আমি একজনের দ্বারা ব্ল্যাকমেইলিং এবং নির্যাতনের শিকার হচ্ছি। বিষয়টি নিয়ে অনেকবার কথা বলতে চেয়েছি, ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু ব্যক্তিগত জীবন, সমাজ ও পরিবারের কথা চিন্তা করে থেমে গেছি। আজকে আমাকে ফেসবুক লাইভে এসে কথা বলার জন্য বাধ্য করা হয়েছে।’

অভিযুক্ত ব্যক্তির পরিচয় না জানিয়ে ফারিন খান বলেন, ‘সে আমাদের জানাশোনা একজনই। সে এখন আমার অনেক কলিগদের সঙ্গে বিভিন্ন ধরনের ভিডিও এবং ব্যক্তিগত অনেক কথাবার্তা শেয়ার করছে। যাদের কাছে শেয়ার করছে তাদেরকেও আমি ফেস করতে চাই। তারা বিষয়গুলো কীভাবে দেখছে সেটা নিয়েও কথা বলব।’

Advertisement

অভিযুক্ত ব্যক্তিকে ‘প্রতারক’, ‘ভণ্ড’ বলে মন্তব্য ফারিন খানের। ক্ষুব্ধ এই অভিনেত্রী বলেন, ‘আমি অবাক হই একটা মানুষ কতটা হিপোক্রেট হয়! সে মালয়েশিয়া বসে মক্কার নাম বলে- কতটা মিথ্যাবাদী, চিটার, ভণ্ড!’

ফারিনের আইডি ও ফোন হ্যাক করার অভিযোগ তার। বিষয়টি নিয়ে আইনিভাবে এগোচ্ছেন বলেও জানান তিনি। এই অভিনেত্রী বলেন, ‘সে অনেকবার আমার আইডি হ্যাক করেছে। আমার ফোন হ্যাক করেছে। আমার অনেক ডকুমেন্ট তার কাছে রয়েছে, যেটা নিয়ে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি।’

কোনো কিছু ফাঁস হলে তার জন্য অভিযুক্ত ব্যক্তি দায়ী থাকবেন বলে জানান ফারিন। এই অভিনেত্রী বলেন, ‘আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা, ক্লিপস বা কোনো কিছু যদি কারো কাছে সে পাঠাতে চায় বা দেখাতে চায়, আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আর কোনো কিছু লিক হলে এর জন্য সে অবশ্যই দায়ী থাকবে।’

কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একাধিক পোস্টে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন ফারিন খান। তখনো কারো নাম প্রকাশ করেননি। তবে তিনি জানিয়েছিলেন- একজন প্রভাবশালী ব্যক্তির দ্বারা মানসিক নির্যাতন ও প্রতারণার শিকার হচ্ছিল। সেই ব্যক্তি মিডিয়ার অঙ্গনেই কাজ করেন।

খুব শিগগির সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করবেন ফারিন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন, যেন এমন ভয়াবহ একজন মানুষের হাত থেকে রক্ষা পাই।’

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন আলোচিত অভিনেত্রী ফারিন খান। তার লক্ষ্য ছিল- রুপালি পর্দা। নিজের টার্গেট পূর্ণও করেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। একাধিক সিনেমা অভিনয় করলেও ফারিন নজর কাড়েন কাজল আরেফিন অমি নির্মিত ‘ফিমেল’ নাটকের মাধ্যমে। বর্তমানে নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়েই অধিক ব্যস্ত ফারিন খান। 

  • সর্বশেষ