শিরোনাম
◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০২:৩৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

অগ্রিম বুকিংয়ে বড় চমক, ‘টক্সিক’-এর হিন্দি ওপেনিংয়ে ৫০ কোটি আয়ের আভাস

কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই বক্স অফিসে বড়সড় সাড়া ফেলেছে। হিন্দি সংস্করণের অগ্রিম টিকিট বিক্রিতে প্রথম কয়েক ঘণ্টাতেই তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টায় ‘টক্সিক’-এর হিন্দি সংস্করণের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। মাত্র ছয় ঘণ্টার মধ্যে ভারতের শীর্ষ তিন জাতীয় মাল্টিপ্লেক্স চেইন—পিভিআর আইনক্স ও সিনেপলিস—মিলিয়ে প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে।

এমন আগ্রহকে সিনেমাটির জন্য ‘অসাধারণ’ সূচনা হিসেবে দেখছে বাণিজ্য বিশ্লেষকরা। প্রাথমিক অগ্রিম বুকিংয়ের গতি অব্যাহত থাকলে শুধু হিন্দি সংস্করণ থেকেই মুক্তির প্রথম দিনে ৪৫ থেকে ৫৫ কোটি রুপি আয় করতে পারে ‘টক্সিক’—এমন পূর্বাভাস দেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির টিকিটের দাম রাখা হয়েছে ‘সুপার ব্লকবাস্টার’ স্তরে। একই ধরনের উচ্চমূল্যের টিকিট বিক্রি হয়েছে ‘ধুরন্ধর ২’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর মতো সিনেমার ক্ষেত্রেও।

ছয় ঘণ্টার অগ্রিম বুকিংয়ের হিসাবে ‘টক্সিক’ ইতোমধ্যে ‘অ্যানিমেল’, ‘ধুরন্ধর’, ‘টাইগার ৩’ ও ‘স্পাইডার-ম্যান’-এর মতো বড় ওপেনারদেরও পেছনে ফেলেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহেও টিকিট বিক্রিতে শক্তিশালী সাড়া মিলছে।

২০২৬ সালে এখন পর্যন্ত অগ্রিম বুকিংয়ের হিসাবে ‘টক্সিক’ দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এর আগে রয়েছে ‘ধুরন্ধর ২’। তবে বাণিজ্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, ‘ধুরন্ধর ২’ একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিনেমা, অন্যদিকে ‘টক্সিক’ একটি স্বতন্ত্র মৌলিক গল্পের সিনেমা। পাশাপাশি এটি কন্নড় চলচ্চিত্রশিল্প থেকে আসা ছবি।

যশ ও পরিচালক গীতু মোহনদাসের এই অ্যাকশন-থ্রিলার ঘিরে মুক্তির আগেই যে প্রত্যাশা তৈরি হয়েছে, অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান সেটিকেই আরও জোরালো করছে। এখন সিনেমাটি মুক্তির পর এই আগ্রহকে বক্স অফিসের বাস্তব সাফল্যে কতটা রূপ দিতে পারে, সেটিই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়