শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০২:১৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুলের বিধ্বংসী বোলিং, ১৪৮ রানেই অস্ট্রেলিয়ার ৮ উইকেট

শরিফুল ইসলামের আগুনে বোলিংয়ে একের পর এক উইকেটে হারাচ্ছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে ক্যারিয়ারের সেরা বোলিং করে ফেলেছেন তিনি। তার সেরা বোলিং ছিল ২৮ রানে ৩ উইকেট। কিন্তু অস্ট্রেলিয়াকে পেয়ে দারুণভাবে জ্বলে উঠলেন তিনি। অসিদের ৮ উইকেটের মধ্যে একাই ৬ উইকেট তুলে নিলেন তিনি।

শরিফুলের তোপে ১৪৮ রানে ৮ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। বাকি ২ উইকেট নিলেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। তবে ক্যামেরন গ্রিন বিপদ হয়ে আছেন এখনও।

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৩৩.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮। এরই মধ্যে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ৮৪ রানের। ক্যামেরন গ্রিন ব্যাট করছেন ৪৫ রান নিয়ে।

অস্ট্রেলিয়ানে শুরুতেই চেপে ধরেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তবে, তাদের ফাঁস থেকে ধীরে ধীরে দলকে বের করে আনার কাজ করছিলেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে ৭৭ রানের অনবদ্য একটি জুটি গড়েন স্মিথ।

Advertisement

তবে, দলীয় ১১৮ রানের মাথায় স্মিথ যখন ৪২ রানে ব্যাট করছিলেন, তখন তাকে এলবিডব্লিউর শিকার করে সাজঘরে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। স্মিথের আউট হওয়ার ফলে অস্ট্রেলিয়াকে কম রানে বেধে রাখার স্বপ্ন আরও জোরালো হলো।

শুরুতে শরিফুল ইসলাম একটা স্বপ্ন দেখিয়েছিলেন। একই ওভারে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে বোল্ড করে স্বপ্ন দেখান অস্ট্রেলিয়াকে খুব কম রানে অলআউট করে দেওয়ার। যদিও সে স্বপ্ন থেকে বাংলাদেশ দলকে সরে আসতে হচ্ছিল অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথের কারণে। তার এবং ক্যামেরন গ্রিনের ব্যাটে ভর করে লিড নেয় অস্ট্রেলিয়া।

এবাদত হোসেনকে বাদ দিয়ে শরিফুল ইসলামকে কেন একাদশে নেওয়া হলো, তা দারুণভাবে বুঝিয়ে দিচ্ছেন এই বাঁ-হাতি পেস বোলার। মাত্র ৬৪ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করছেন বাংলাদেশের পেসাররা।

বিশেষ করে তৃতীয় বোলার হিসেবে বোলিংয়ে এসেই নিজের প্রথম ওভারে দুই অস্ট্রেলিয়ান ব্যাটারকে বোল্ড করেছেন শরিফুল ইসলাম। ফিরিয়ে দিয়েছেন ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশেনকে। তার আগে ম্যাট রেনশকে আউট করেন তাসকিন আহমেদ।

ডারউইন টেস্টে জ্যাক ওয়েদারাল্ড ভালো ব্যাটিং করেননি। যে কারণে ১০ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরিয়ে আনা হয় ম্যাট রেনশকে। ম্যাকাইয়ে বাংলাদেশের ব্যাটিংকে ধুমড়ে-মুচড়ে দিয়ে ৬৪ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করেনি অস্ট্রেলিয়াও।

দলীয় ২২ রানের মাথায় স্বাগতিকদের প্রথম উইকেট তুলে নিলেন টাইগার বোলাররা। ম্যাট রেনশকেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারের শেষ বলে তাসকিনের বলে ব্যাটের প্রান্ত ছুঁয়ে ক্যাচ চলে যায় থার্ড স্লিপে তানজিদ তামিমের হাতে। অনায়াসেই বলটি ধরে ফেলেন তামিম। ১০ বল খেলে ব্যক্তিগত ৮ রানে আউট হয়ে যান ম্যাট রেনশ।

নিজের ওভারের দ্বিতীয় বলেই ইনসুইঙ্গার বলটি হেডের উরুর সাথে লেগে গিয়ে আঘাত করে স্ট্যাম্পে। ওভারের পঞ্চম বলে লাবুশেন বুঝতেই পারেননি বল কোনদিকে যাচ্ছে। কিন্তু পরে দেখে স্ট্যাম্প উপড়ে গেছে। ট্রাভিস হেড ২২ রান করলেও লাবুশেন করেন মাত্র ৪ রান।

 

  • সর্বশেষ