শিরোনাম
◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনীর নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে শত্রুর মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, শুক্রবার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রণালি ও নৌপথগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এসব এলাকায় শক্তিশালী উপস্থিতির মাধ্যমে নৌবাহিনী জাতীয় স্বার্থ ও দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে। 

তিনি বলেন, শত্রুকে দেশের সীমারেখা ও সীমানা অতিক্রম করতে দেওয়া হবে না। এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনীর সতর্কতা ও প্রস্তুতির কারণে শত্রু তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, ইরানের অন্যতম দায়িত্ব হলো শত্রুকে ইসলামি প্রজাতন্ত্রের পবিত্র ভূখণ্ডের কাছেও আসতে না দেওয়া। কেউ এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে তাকে ইরানের সশস্ত্র বাহিনীর জবাবের মুখোমুখি হতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, “আজ ইরানের জনগণের সন্তানরা সমুদ্রে অবস্থান করছে এবং তারা শত্রুকে এক পা-ও এগোতে দেবে না। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি নিয়ে মাঠে রয়েছে। আগেও যেমন বলা হয়েছে, শত্রু যদি তার সর্বশক্তি নিয়ে মাঠে নামে, ইরানও সর্বশক্তি দিয়ে তার মোকাবিলায় প্রস্তুত থাকবে।

ইরানের শক্তি ও প্রতিরোধ সক্ষমতায় জনগণের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, ইরানের জনগণের শক্তি ও দৃঢ় সংকল্পই আজ শত্রুকে অচল করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়