শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের

স্পোর্টস ডেস্ক : ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন হতে পারে। সরকারি ভাবে ঘোষণা না হলেও দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্ভাব্য নতুন সূচি নিয়ে আলোচনা চলছে। কয়েক দিন আগে সিরিজ শুরু করার অনুরোধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তেমন হলে সুবিধা হতে পারে ভারতেরও।

একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, সূচি বদলের অনুরোধ করেছে আফগানিস্তান। ঘোষিত সূচি অনুযায়ী, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এসিবি কর্তারা যে প্রস্তাবিত নতুন সূচি পাঠিয়েছেন, তাতে ১৪ সেপ্টেম্বর একটি ম্যাচ হতে পারে। আফগান কর্তারা চান তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হোক ১১, ১৩ এবং ১৪ সেপ্টেম্বর। এর মধ্যে ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। 

সে দিন ভারতের বিভিন্ন অংশে উৎসব থাকে। সে দিন ম্যাচ আয়োজন সম্ভব কিনা, নিশ্চিত নন বিসিসিআই কর্তারা। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) কাছে জানতে চাওয়া হয়েছে। কারণ, ভারত-আফগানিস্তান তিনটি ম্যাচই হবে অরুণ জেটলি স্টেডিয়ামে।

প্রথম বার ভারত-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের আয়োজক আফগানেরা। দেশের মাঠে খেলার সুযোগ না থাকায় সংযুক্ত আরব আমিরশাহি বা ভারতে ‘হোম ম্যাচ’ খেলে আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে সিরিজ় ভারতের মাটিতেই আয়োজন করছে তারা। অর্থাৎ, ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে শ্রেয়স আয়ারের দল। সূচি পরিবর্তন নিয়ে অবশ্য এসিবি, বিসিসিআই বা ডিডিসিএ কর্তৃপক্ষ মুখ খোলেননি। পুরো বিষয়টাই রয়েছে আলোচনার স্তরে। 

আফগানিস্তান সিরিজ এগিয়ে এলে সুবিধা হবে ভারতীয় বোর্ডের। সে ক্ষেত্রে ভারতীয় দলের বাংলাদেশ সফরের জন্য কিছুটা সময় পাওয়া যাবে। সূচি নিয়ে জট কাটতে পারে। যদিও এই সফর নির্ভর করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতির উপর। এখন ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক যে স্তরে রয়েছে, তার উপর ভিত্তি করে বোর্ড নিজে সিদ্ধান্ত নিতে চাইছে না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শেষ হবে ২৭ অগস্ট। তার পর এশিয়ান গেমস রয়েছে ২৪ সেপ্টেম্বর থেকে। এর মধ্যে ভারতীয় দলের কোনও সূচি নেই। এই সময়েই আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলার কথাবার্তা শুরু হয়।

  • সর্বশেষ