শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডে ৪৪০ একর জমিসহ ঐতিহাসিক দুর্গ কিনলেন জাকারবার্গ

মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডে অবস্থিত ঐতিহাসিক স্ট্র্যানক্যালি দুর্গ এবং এর সঙ্গে থাকা প্রায় ৪৪০ একর জমি কিনেছেন। কয়েক সপ্তাহ আগে গোপনীয় এক চুক্তির মাধ্যমে এ সম্পত্তি কেনাবেচা সম্পন্ন হয়েছে।

দ্য আইরিশ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ হাজার বর্গফুটের গথিক ধাঁচের এ দুর্গটির সম্ভাব্য মূল্য ২ থেকে ৩ কোটি ইউরোর মধ্যে হতে পারে। তবে চুক্তির আনুষ্ঠানিক মূল্য প্রকাশ করা হয়নি।

ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত স্ট্র্যানক্যালি দুর্গটি দক্ষিণ আয়ারল্যান্ডের ইওগাল শহর থেকে প্রায় ৩০ মিনিটের পথ। প্রায় দুই দশক ধরে এর সংস্কারকাজ চলেছে। ১৮৩০ সালের দিকে টোরি দলের সংসদ সদস্য জন কেইলির জন্য দুর্গটি নির্মাণ করা হয়েছিল। এর নকশা করেছিলেন স্থপতি জেমস পেইন ও জর্জ রিচার্ড পেইন।

জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান এ সম্পত্তি কিনেছেন মাইকেল ও জিয়ানকার্লা অ্যালেন বাকলির কাছ থেকে। গত ২৫ বছর ধরে এ দম্পতি দুর্গটির মালিক ছিলেন। তারা জানিয়েছেন, নতুন মালিক দুর্গ ও আশপাশের জমিতে আরও বিনিয়োগের পরিকল্পনা করেছেন।

Advertisement

ধারণা করা হচ্ছে, জাকারবার্গ পরিবার স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রেই বসবাস করবে। তবে আয়ারল্যান্ড সফরের সময় তারা স্ট্র্যানক্যালি দুর্গটিকে অবকাশযাপনের ঠিকানা হিসেবে ব্যবহার করবেন।

আয়ারল্যান্ডের সঙ্গে জাকারবার্গের সম্পর্ক নতুন নয়। ২০০৯ সাল থেকে ডাবলিনে মেটার ইউরোপীয় সদর দপ্তর রয়েছে, যেখানে প্রায় ১ হাজার ৫০০ কর্মী কাজ করেন। গত বছরও দেশটিতে আরেকটি ঐতিহাসিক এস্টেট কেনার চেষ্টা করেছিলেন তিনি, যদিও সেটি সফল হয়নি।

প্রায় ১৯০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক জাকারবার্গ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের হাওয়াই, লেক টাহো এবং মায়ামির ইন্ডিয়ান ক্রিক দ্বীপে বিলাসবহুল একাধিক সম্পত্তির মালিক। সর্বশেষ আয়ারল্যান্ডে এ দুর্গ কেনার মধ্য দিয়ে তাঁর বৈশ্বিক সম্পত্তির তালিকায় আরও একটি ঐতিহাসিক স্থাপনা যুক্ত হলো। সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ