শিরোনাম
◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প‌রিদর্শনে এসে যুবভারতী স্টে‌ডিয়াম ভীষণ পছন্দ করে‌ছে ব্রা‌জি‌ল ফুটবল ফেডা‌রেশন কর্মকর্তারা

‌স্পোর্টস ডেস্ক : অক্টোবরে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে যুবভারতী পরিদর্শন করে গেলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। মাঠ পরিদর্শন করে কী জানালেন তাঁরাজ?সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানালেন, ‘মাঠ দেখে ওনাদেরও খুব ভাল লেগেছে।’ তবে এর পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও প্রশ্ন ছিল কর্মকর্তা‌দের। জানা গেল, মাঠ পরিদর্শন করে আধিকারিকরা জানতে চান, শেষ কবে যুবভারতীর ঘাস কাটা হয়েছে?

রাজ্যের ক্রীড়ামন্ত্রী জানালেন, ‘অন্যান্য কিছু বিষয় নিয়েও ওঁদের প্রশ্ন ছিল। আমাদের টানেল থেকে শুরু করে, বাইরের পরিবেশ, পরিচ্ছন্নতায় টয়লেট নিয়েও ওঁদের কনসার্ন ছিল। -- আজকাল

অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে মেসি সফরকে ঘিরে যুবভারতীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা যেন আর যাতে না হয় সে কারণে নিরাপত্তা নিয়েও কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার, এমনটাই জানালেন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার ডুরান্ড কাপের মতো ঐতিহ্যশালী টুর্নামেন্টেই একাধিক উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ধরনের রিফর্মসও আনা হয়েছে। কোনও ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। মাঠে তো সুন্দর ফুটবল আমরা দেখবই এর পাশাপাশি গ্যালারি থেকে শুরু করে স্টেডিয়ামের পুরো এক্সপেরিয়েন্সটাও যাতে ভাল হয় সেটাও আমরা দেখব।

সরকারের একাধিক দপ্তর একসঙ্গে মিলে কোঅর্ডিনেট করে ম্যাচের একাধিক বিষয় খতিয়ে দেখবে সেই বার্তাও দিয়েছেন তিনি। এদিন ব্রাজিলিয়ান ফেডারেশনের আধিকারিকদের দুর্গামূর্তি উপহার দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।

জানা গিয়েছে, মাঠের ঘনত্ব বাড়াতে বলেছেন আধিকারিকরা। ডুরান্ড কাপ শেষ হলে ফের সল্টলেক স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন তাঁরা। সাধারণত, যুবভারতীর ঘাস কেমন থাকে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে।

এমনকী, যুবভারতীর পুরনো ছবি, ভিডিও চাওয়া হয়েছে ব্রাজিলের তরফে। জানা গিয়েছে, ১৫ দিন পর ফের কলকাতায় আসতে পারেন ফেডারেশনের কর্তারা। যুবভারতীর মাঠ একটু উঁচু কেন তা নিয়েও প্রশ্ন করা হয়েছে।

সন্ধ্যা ৭.৪০ নাগাদ এদিন যুবভারতী ছাড়েন ব্রাজিল ফেডারেশনের কর্তারা। সুব্রত পাল জানালেন, 'ওরা মাঠ এবং যাবতীয় পরিকাঠামো দেখে খুশি।' নিরাপত্তা বিভাগের তরফে আসা Bruno Mazzei Reis বললেন, 'সব ঠিকঠাক আছে।'

অক্টোবরের শুরুতেই কলকাতায় ব্রাজিলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। আর সম্ভবত ৩০ সেপ্টেম্বর ব্যক্তিগত বিমানে কলকাতায় চলে আসছে ব্রাজিল। তার আগে সব ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন কলকাতা পরিদর্শন করে গেলেন ব্রাজিলের ডেলিগেশন টিম।

এখান থেকে তারা সোজা ব্রাজিলে ফিরে গিয়ে রিপোর্ট দেবেন। বৃহস্পতিবার বিকেল ৫.১০ নাগাদ যুবভারতীতে আসে ব্রাজিলিয়ান ফেডারেশনের আধিকারিকরা। প্রথমেই তাঁরা চলে যাব যুবভারতীয় প্র্যাকটিস গ্রাউন্ডে।

উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সুব্রত পাল, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ডেলিগেশন টিমের পাঁচ সদস্যের মধ্যে ছিলেন ব্রাজিলের ফুটবল দলের জেনারেল সুপারভাইজার Sérgio Dimas de Oliveira, প্রশাসক Vinicius Barrozo Costa, মার্কেটিং এবং অপারেশন ম্যানেজার José Vitor Senatore de Paula Lima, ফিজিওলজিস্ট Guilherme Passos Ramos এবং নিরাপত্তার তরফে Bruno Mazzei Reis।

  • সর্বশেষ
  • জনপ্রিয়