শিরোনাম
◈ লাখো আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ◈ সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, জামায়াতের আবেদন কার্যতালিকা থেকে বাদ ◈ ছুটি শেষে ফিরেই দুঃসংবাদ: আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী ◈ মডেল স্নিগ্ধা কে নিয়ে যা বললো শাহরিয়ার নাজিম জয়(ভিডিও) ◈ কাঁচাবাজার স্থানান্তর নয়, কারওয়ান বাজারেই আধুনিক শপিং মল ও আড়ত চান ব্যবসায়ীরা ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে পারে আইসিসি ◈ ডলার নয়, ভারতীয় রুপিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চায় রাশিয়া ◈ ভারতের দায়িত্ব ছাড়লেন সহকারী কোচ ডেসকাট, যুক্ত হচ্ছেন কলকাতা নাইটরাইডা‌র্সে ◈ কর্ণফুলী টানেলে চার রাতের জন্য বদলাচ্ছে যান চলাচলের নিয়ম ◈ দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতিতে দেশ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে টপকে নতুন রেকর্ড গড়লেন পরীমণি

বাংলাদেশের শোবিজে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক রেকর্ড গড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ফেসবুকে অনুসারীর সংখ্যায় দেশের তারকাদের মধ্যে এতদিন শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে এখন সবার ওপরে অবস্থান করছেন তিনি।
সবশেষ তথ্য অনুযায়ী, পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইল মিলিয়ে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী রয়েছে ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক এখন পরীমনি।

জানা গেছে, গত বছর পর্যন্ত অনুসারীর সংখ্যায় দুজন প্রায় সমানে সমান ছিলেন। পরে কিছু সময়ের জন্য আবারও এগিয়ে যান সাকিব। তবে সময়ের সঙ্গে পরীমনির অনুসারী দ্রুত বাড়তে থাকায় সর্বশেষ পরিসংখ্যানে তিনি শীর্ষস্থান দখল করেছেন।

ব্যক্তিগত জীবন, চলচ্চিত্রের কাজ, দুই সন্তানকে ঘিরে বিভিন্ন মুহূর্ত এবং সামাজিক বিভিন্ন বার্তা নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমনি। তার ছবি, ভিডিও ও লাইভ সম্প্রচারও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

ফলে জনপ্রিয়তার সেই ধারাবাহিকতাই এবার প্রতিফলিত হয়েছে ফেসবুকের অনুসারীর সংখ্যায়। এর মধ্য দিয়ে বাংলাদেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর নতুন রেকর্ড গড়ে আবারও আলোচনায় উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়