শিরোনাম
◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি ◈ ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস! ◈ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ ◈ বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো: প‌রিচালক, মান‌বা‌ধিকার সংস্খ ◈ ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ ◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল ◈ তারেক-ইব্রাহিম ফোনালাপ: পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা জানাল নির্বাচন কমিশন ◈ দেশে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফডিসিতে উত্তেজনা: কূটক্তির প্রতিবাদে মিছিল, ৩ আগস্ট ‘চলচ্চিত্রের কালোদিবস’ পালনের ঘোষণা

মনিরুল ইসলাম : রাজধানীর এফডিসি প্রাঙ্গণে আজ মঙ্গলবার বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে কূটক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জাতীয়তাবাদী ঘরানার নেতাকর্মী।

প্রতিবাদ সভা থেকে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের আহবায়ক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, মো আরমান, সোহেল রশীদসহ অন্যান্যরা।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সাংস্কৃতিক অঙ্গনে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে এবং এর অংশ হিসেবেই উজ্জ্বলকে কটূক্তির ঘটনা ঘটানো হয়েছে।

‘অবাঞ্ছিত’ ঘোষণা

সভা থেকে চলচ্চিত্র পরিচালক  সায়মন তারিককে  চলচ্চিত্র অঙ্গনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। বক্তারা বলেন, ভবিষ্যতে এমন আচরণ করলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

‘কালচারাল ফ্যাসিস্টদের’ বিরুদ্ধে কর্মসূচি

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কিছু গোষ্ঠী সাংস্কৃতিক পরিসরে ‘ফ্যাসিবাদী আচরণ’ করছে এবং ভিন্নমত দমনের চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

৩ আগস্ট ‘চলচ্চিত্রের কালোদিবস’

বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৩ আগস্ট  এফডিসিতে ‘চলচ্চিত্রের কালোদিবস’ পালন করা হবে। ওইদিন কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ এবং প্রতীকী কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। 

এদিকে, সায়মন তারিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উজ্জ্বল সাহেবকে নিয়ে কোন কটুক্তি করিনি। উনি আমার নেতা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক। 

সায়মন জানান, রাস্ট্রপতি চুপ্পু পদত্যাগ করার পর আমি উজ্জ্বল ভাইকে নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। ওখানে তাকে রাষ্ট্রপতি পদে দেখতে চেয়েছি। কারণ আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল একজন নিবেদিত সাংস্কৃতিক নেতা। সৎ ও যোগ্য। তিনি রাস্ট্রপতি হলে চলচ্চিত্রের উন্নয়ন হবে। তিনি চলচ্চিত্রের আপনজন। এটা আমার পোষ্টের কারণ ছিলো। আমি আমার নেতাকে তো কটুক্তি করতে পোষ্ট দেইনি। তাকে ভালোবেসে দিয়েছি।

তিনি বলেন, আমি বর্তমানে জাসাস আহবায়ক  কমিটিতে রয়েছি। চলচ্চিত্র পরিচালক সমিতির একজন নির্বাচিত নেতা। দলকে ভালোবাসি। চলচ্চিত্রকে ভালোবাসি। এই ভালোবাসা থেকে পোষ্টটি দিয়েছি।

তিনি বলেন, পোষ্টটি আপনারা দেখেন আমি কটুক্তি করে পোষ্ট দিয়েছি কি না। এই পোষ্ট কারও মনোপুত না হলে আমাকে বললেই আমি ডিলিট করে দিতাম। কেউ তো আমাকে বলেননি। এমনকি আমার নেতা উজ্জ্বল ভাইও।

সায়মন অভিযোগ করে বলেন, আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে হয়রানির চেষ্টা হচ্ছে। 

এদিকে, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র অঙ্গনে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভাজনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ তোলা হচ্ছে। আগামী ৮ আগষ্ট চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। নির্বাচন নিয়েও চলছে আইনী লড়াই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়