শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমর্থনের পর সুর বদল, আন্দোলনকারীদের ঘরে ফিরতে বললেন সালমান

ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে অবস্থান কিছুটা বদলেছেন বলিউড তারকা সালমান খান। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে এবার আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন এই অভিনেতা। একই সঙ্গে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন তিনি। 

সদ্য সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ বিবেচনায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এ কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের নিজেদের বাড়িতে ফিরে গিয়ে বাবা-মায়ের সঙ্গে থাকার অনুরোধ জানান সালমান।

এর আগে বুধবার রাতে সামাজিক মাধ্যমে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন এই অভিনেতা। সেখানে তিনি প্রশ্নফাঁসকে শিক্ষাব্যবস্থার জন্য গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে এর কৃতিত্ব শিক্ষার্থীদেরই দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সালমান আরও বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে যে প্রতিবাদ করছে, তা প্রশংসনীয়। নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে তাদের একতাবদ্ধ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখেন তিনি।

তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতার ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ করেছেন সালমান। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতিও জানিয়েছেন তিনি। তার ভাষ্য, প্রশ্নফাঁস শিক্ষাব্যবস্থার একটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

সালমানের আগে বলিউডের আরও কয়েকজন তারকা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন। তাদের মধ্যে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের নাম উল্লেখ করা হয়েছে। তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

  • সর্বশেষ