শিরোনাম
◈ ৮ প্রকল্পে একনেকের সবুজ সংকেত, ব্যয় ১৪ হাজার কোটি টাকা ◈ বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ ◈ এবার সেই জামায়াত নেতার ইস্যুতে আরেক অডিও ভাইরাল ◈ বাংলাদেশের পাসপোর্টে সামান্য অগ্রগতি, ভ্রমণ সুবিধা এখনো সীমিত ◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব ◈ ‘লাইফ সাপোর্টে’ মানবাধিকার কমিশন ◈ যুক্তরাস্ট্র পারমাণু স্থাপনায় হামলা চালা‌লে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০১:৫৪ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ জুলাই ঢাকায় পারফর্ম করবেন আতিফ আসলাম, বিভ্রান্তিকর তথ্য ও গুজবের স্থান নেই

মনিরুল ইসলাম : দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমী মাঠে সরাসরি গাইতে আসছেন। 

এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, "Main Stage Show ft. Atif Aslam" শীর্ষক এই মেগা কনসার্টের জন্য প্রয়োজনীয় সকল সরকারি অনুমতি, সব ধরনের ছাড়পত্র ও ভেন্যুর সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে।

সম্প্রতি এই কনসার্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জবাবে আয়োজক প্রতিষ্ঠান দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয় - কনসার্ট হচ্ছে, নির্ধারিত তারিখেই হচ্ছে, নির্ধারিত ভেন্যুতেই হচ্ছে। তাই এখন এটা স্পষ্ট যে, ২৪ জুলাই রাতে পূর্বাচলের মাঠ পরিণত হবে ঢাকার সবচেয়ে বড় উৎসবমঞ্চে, যেখানে হাজারো কণ্ঠ এক সুরে মিলবে আতিফ আসলামের সাথে।

এই কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্ট।

আয়োজনের সাথে আরও যুক্ত রয়েছে বেভারেজ পার্টনার মোজো, ইলেকট্রোলাইট পার্টনার ACI ইলেকট্রোলাইট ড্রিংকস, টি পার্টনার সিলন এবং স্ন্যাকস পার্টনার টাকোস, যারা দর্শকদের কনসার্ট-রাতের প্রতিটি মুহূর্তকে সতেজ রাখবে। স্মার্টফোন পার্টনার হিসেবে থাকছে HONOR এবং টিকেট পার্টনার হিসেবে থাকছে গেটমাইটিকেট.লাইভ, যাদের মাধ্যমেই টিকেট সংক্রান্ত সকল তথ্য জানা যাবে। কমিউনিটি পার্টনার হিসেবে পাশে রয়েছে JCI বাংলাদেশ ও ব্যাংকার্স ক্লাব, আইসক্রিম পার্টনার হিসেবে আছে পোলার, এবং কানেক্টিভিটি পার্টনার হিসেবে ইনফোলিংক ইন্টারনেট।

হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ক্রাউন প্লাজা, ইভেন্ট পার্টনার হিসেবে ইভেন্ট সাজাই এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে র‍্যাপচার এন্টারটেইনমেন্ট। এছাড়া ডকুমেন্টেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে শৌতিক এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে স্টার নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়