শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমনির বিয়ে নিয়ে জয়ের ঘোষণা, ‘সব খরচের দায়িত্ব আমার’

অধিকাংশ সময়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন ঢালিউড তারকা পরীমনি। গতকাল বুধবার দিবগত রাত থেকে তিনি আলোচনায় বিয়ের ঘোষণা দিয়ে। এবার আলোচিত-সমালোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় পরীমনির বিয়ের সব খরচের দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) রাতে ফেসবুকে জয় লেখেন, ‘নিজের একটা ভুলের জন্য পরীমনির কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। ক্ষমা পেয়েছি। আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে, তবে ভাই হিসেবে ওর বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম।’

গতকাল বুধবার আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচের আগে মেসিভক্ত পরীমনি ফের বিয়ে করবেন বলে ঘোষণা দেন। সঙ্গে জুড়ে দেন শর্ত। ফেসবুকে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ (ফিফা ফুটবল বিশ্বকাপ) জিতলে আমি আবার একটা বিয়ে করব, ফাইনাল।’

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিশ্চিত হলে আরও একটি পোস্ট দেন নায়িকা। ব্রিটিশ খেলোয়াড় হ্যারি কেইনের উদ্দেশে সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘হ্যারি কেন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

এরপর থেকেই সামাজিকমাধ্যম সরগরম পরীমনির বিয়ে নিয়ে। নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন এ নিয়ে। জয়ের ঘোষণা যেন সেই আগুনে ফের হাওয়া দিল।

  • সর্বশেষ