শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১২:২৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার সঙ্গে এমন বাজে কথা বলবেন না, সীমার মধ্যে থাকুন: ফটোগ্রাফারকে জারিন খানের জবাব (ভিডিও)

এক অনুষ্ঠানে ফটোগ্রাফারের অপ্রাসঙ্গিক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী জারিন খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এসব সহ্য করব না, সবাই সীমার মধ্যে থাকুন।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানায়।

মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জারিন। সেখানে তিনি একটি ডেনিম জ্যাকেট ও একটি পোশাক হাতে নিয়ে ক্যামেরার সামনে ছবি তুলছিলেন।

এ সময় একজন ফটোগ্রাফার তাকে বলেন, ‘ড্রেসটি পরে দেখান।’ মন্তব্যটি শুনেই বিরক্ত হন জারিন।
তিনি সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘সবার সামনে? সেটা হবে না। আমার সঙ্গে এমন বাজে কথা বলবেন না। আমি এসব সহ্য করব না। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’

advertisement

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই জারিনের প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন।

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন জারিন খান। তিনি অভিযোগ করেছিলেন, নতুন কোনো ছবি বা পোস্ট দিলেই কিছু মানুষ অশোভন মন্তব্য ও আপত্তিকর ইমোজি দিয়ে ভরে ফেলেন মন্তব্যের ঘর। এসব আচরণের কড়া সমালোচনা করেছিলেন তিনি। 

  • সর্বশেষ