শিরোনাম
◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ ◈ সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ◈ যেসব অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৩:১২ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী শ্রাবন্তীর পিএস-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী তরুণী ও অর্ঘ্য মুখোপাধ্যায় একই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল অর্ঘ্যের বাড়িতে গেলে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন।

ঘটনার আড়াই মাস পর, গত ২৭ জুন ভুক্তভোগী চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার (১২ জুলাই) অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে। পরে আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার দৈনন্দিন কাজের সময়সূচি দেখভালের দায়িত্বে রয়েছে। সেই সূত্রেই অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয়।

শ্রাবন্তী লিখেছেন, ‘এখন জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি আমাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এ ঘটনার পর ভবিষ্যতে কোনোভাবেই তার সঙ্গে কাজ করতে চাই না। বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকেও জানিয়েছি।’

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র দাবি করেছেন, অভিযোগকারী তরুণী ও অর্ঘ্য মুখোপাধ্যায় দীর্ঘদিনের পরিচিত। তার ভাষ্য, ব্যক্তিগত সম্পর্কের জেরেই এ অভিযোগ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়