শিরোনাম
◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি ◈ একটা অভিযোগও মিথ্যা প্রমাণ হলে এই পোশাক খুলে ফেলব, থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ ◈ ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর:ভারতে এলো বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন, জানুন দাম ◈ বৈরী আবহাওয়ায় হোটেল বুকিং বাতিল ৫০ হাজার পর্যটকের

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ১২:১২ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গানজুড়ে আবেদনময়ী দৃশ্য, কিয়ারা-যশের প্রথম গান প্রকাশ্যে; ‘ঘনিষ্ঠ’ দৃশ্য ঘিরে বিতর্ক(ভিডিও)

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রর জনপ্রিয় অভিনেতা যশের ‘টক্সিক’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা বিতর্ক শুরু হয়েছে। প্রথম ঝলক থেকেই এ সিনেমাটিকে দেওয়া হয়েছিল— ‘নারী বিদ্বেষী’ তকমা। এবার প্রকাশ্যে এলো এ সিনেমার প্রথম গান। সেই গানের ভিডিওটি একদিকে যেমন দর্শকদের একাংশকে মুগ্ধ করেছে, ঠিক তেমনই সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যের জন্য তীব্র সমালোচনার মুখেও পড়েছে। সামাজিক মাধ্যমে গানটি ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে জোর বিতর্ক।

যশ ও কিয়ারার রসায়ন, আবেগঘন অভিনয় এবং সঙ্গে গানের আবহ পুরো বিষয়টিকে আলাদা মাত্রা দিয়েছে। প্রেমকে এখানে দেখানো হয়েছে এমন এক অনুভূতি হিসেবে, যা একই সঙ্গে গভীর, আবেগপ্রবণ ও সর্বগ্রাসী। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু দর্শক যশ ও কিয়ারার অনস্ক্রিন রসায়নের প্রশংসা করেছেন। তাদের মতে, এ জুটিই হলো বড় আকর্ষণ। তবে সমালোচনার সুরও কম জোরালো নয়। 

নেটিজেনদের একাংশের অভিযোগ— অ্যাকশনধর্মী সিনেমার প্রথম ঝলক হিসেবে এত ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য অপ্রয়োজনীয়। আবার কেউ বলছেন, এটি অ্যাকশন সিনেমার প্রচারের বদলে ‘ইরোটিকা’র আবহ তৈরি করেছে। আবার কেউ বলছেন, সিনেমার নাম ‘টক্সিক’ হওয়ায় নির্মাতারা যেন বিতর্কিত বা আপত্তিকর বিষয়কে স্বাভাবিক হিসাবে তুলে ধরার সুযোগ নিচ্ছেন। 

অন্য এক অনুরাগীর মন্তব্য— ভিডিওটি অনেকটাই গর্ভনিরোধকের বিজ্ঞাপনের মতো মনে হয়েছে। যদিও সমালোচনার মাঝেও অনেকেই কিয়ারার লুক ও পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। 

গানটির সুর, কণ্ঠ ও প্রযোজনার দায়িত্ব সামলেছেন বিশাল মিশ্র। হিন্দি গানের কথা লিখেছেন রাজ শেখর। শুধু হিন্দিতেই নয়, গানটি একসঙ্গে কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষাতেও প্রকাশিত হয়েছে। 

উল্লেখ্য, এ সিনেমা নিয়ে যশ বলেছিলেন— সাধারণত অ্যাকশন সিনেমা বললেই পুরুষ পরিচালকদের কথা মাথায় আসে। ভারতে দীর্ঘদিন ধরেই এমনটি হয়ে আসছে। বড়মাপের অ্যাকশন, তার ওপর গ্যাংস্টারদের নিয়ে তৈরি সিনেমার পরিচালনা পুরুষেরাই করে থাকেন। এবার যদি লড়াইয়ের সিনেমা নারীর দৃষ্টিভঙ্গিতে হয়, সেটি নতুন হবে। এ সিনেমাটি আগামী ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়