শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম 

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রার্থিতা বাতিল ইস্যু। সভাপতি পদপ্রত্যাশী প্রযোজক খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক প্রার্থী শামসুল আলম এর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আজ মঙ্গলবার ৭ জুলাই সমিতির নির্বাচনী আপীল বোর্ডে আপিল করেছে তারা।

আজ মঙ্গলবার বিকেল ৪ টা ৫০ মিনিটে খোরশেদ আলম খসরুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ও শামসুল আলম আমাদের প্রার্থীতা ফিরে পেতে সমিতির আপিল বোর্ডে আপিল দায়ের করেছি। এখন দেখার বিষয় কি সিদ্ধান্ত আসে। সঠিক ও যুক্তিক সিদ্ধান্ত না আসলে আমরা বসে সিদ্ধান্ত নিবো কি করা যায়। আশা করি আপিল বোর্ড আমাদের আপিলের বিষয়টি সুবিবেচনায় নিবে।

৫ জুলাই সমিতির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় খসরু ও আলম এর মনোনয়ন বাতিল ঘোষণা করে।

এরপর থেকেই খসরুর সমর্থক ও ঘনিষ্ঠদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি, প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তটি “অন্যায্য ও উদ্দেশ্যপ্রণোদিত”। 

advertisement

এদিকে, বাতিল হবার প্রেক্ষাপটে খসরু আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলে গুঞ্জন ছড়ায়।

আইনজীবী ও ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়,  প্রথমে খসরু সমিতির আপিল বোর্ডে আপিল করবেন। আপিলের সিদ্ধান্ত সন্তোষজনক না হলে খুব শিগগিরই হাইকোর্টে রিট আবেদন করতে পারেন।
অপরদিকে, আইন বিশেষজ্ঞদের মতে, যদি কোনো প্রার্থী মনে করেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অন্যায় হয়েছে, তবে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। আদালত চাইলে প্রার্থিতা পুনর্বহাল কিংবা নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্দেশনা দিতে পারেন।

প্রযোজক-পরিবেশক সমিতির এবারের নির্বাচন ইতোমধ্যেই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। ২ টি প্যানেল সরব রয়েছেন।  

খসরু ও আলমের প্রার্থিতা ইস্যু এখন নির্বাচনকে কেন্দ্র করে অন্যতম আলোচিত বিষয়। যদি তিনি সত্যিই হাইকোর্টে যান, তাহলে নির্বাচন প্রক্রিয়ায় নতুন মোড় আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • সর্বশেষ