শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১২:২৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নায়িকা নিপুনকে ঘিরে নতুন বিতর্ক, অভিনেতা কাকন ও চিত্রনায়িকা পলির অভিযোগ

মনিরুল ইসলাম: ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন চিত্রনায়িকা নিপুন।  অভিনেতা কাকন ও চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।

রোববার বিকালে  পলির বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে  তারা দুজন নিপুনকে  নির্বাচন প্রভাবিত করা, ভোটারদের বাসায় ডেকে বিরিয়ানি খাওনো  ও টাকা দেবার সুস্পষ্ট অভিযোগ উত্থাপন করেন। এবং  পরাজয়ের জন্য দায়ী করেন। 

একাধিক গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা দাবি করেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নিপুন প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। অভিযোগের মধ্যে রয়েছে—ভোটারদের নিজ বাসায় ডেকে নিয়ে আপ্যায়ন করা, এমনকি বিরিয়ানি খাওয়ানোর মতো ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য টাকা ছিটানোর ঘটনাও ঘটেছে।

চিত্রনায়িকা পলি এক সাংবাদিক সম্মেলনে বলেন, “নির্বাচনকে ঘিরে নানা অনিয়ম হয়েছে। আমাদের কাছে কিছু তথ্য-প্রমাণ রয়েছে, যা যথাসময়ে প্রকাশ করা হবে। তিনি একটি কল রেকর্ড শুনান। মোবাইলের অপর পাশ থেকে বলতে শোনা ৩ ধাপে টাকা দেওয়া হয়। নিপুণ তার সহযোগিতায় ভোটারদেরকে বাসায় ডেকেছেন তার নামও বলেন। পলি বলেন, আমি সময় মতো সব ফাঁস করে দিবো।

advertisement

তিনি বলেন, তথাকথিত নায়িকা আমাকে ফেল করানোর জন্য টাকা খরচ করেছে। সে বুঝাতে চেয়েছে সেই  সব।

অন্যদিকে অভিনেতা কাকন আরও সরাসরি মন্তব্য করে নিপুনকে “বিতর্কিত ও সমালোচিত নায়িকা” হিসেবে আখ্যায়িত করেন। তবে এসব অভিযোগের বিষয়ে নিপুনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এর আগেও নানা অভিযোগ, পাল্টা অভিযোগ এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের অভিযোগ-প্রতিযোগিতা চলচ্চিত্র অঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এদিকে, বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন, আবার কেউ এটিকে নির্বাচনী উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

সব মিলিয়ে, নিপুনকে ঘিরে এই নতুন অভিযোগ চলচ্চিত্র অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এখন দেখার বিষয়, অভিযোগগুলোর সত্যতা কতটা প্রমাণিত হয় এবং এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।

  • সর্বশেষ