শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১২:৩২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির  নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্কের মধ্যেই চিত্রনায়িকা   রোজিনা দিয়েছেন এক বিস্ফোরক বক্তব্য। তিনি বলেছেন, “আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়।” তার এই আবেগঘন ও ক্ষোভমিশ্রিত মন্তব্য ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

আজ রোববার সাংবাদিকদের সঙ্গে তার উত্তরার নিজ বাসভবনে  এক  আলাপচারিতায় রোজিনা নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তোলেন। 

তিনি দাবি করেন, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না এবং ভোট গ্রহণ ও ফলাফল প্রক্রিয়ায় নানা অসংগতি লক্ষ্য করা গেছে। তার ভাষায়, “এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ—সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে।”

রোজিনা আরও বলেন, দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত থেকেও তিনি এখন নিজেকে অবমূল্যায়িত মনে করছেন। শিল্পীদের প্রতি সম্মান ও ন্যায্যতা নিশ্চিত না হলে ভবিষ্যতে এফডিসির প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

advertisement

তার “লাশ এফডিসিতে না নেওয়ার” মন্তব্যটি মূলত বর্তমান পরিস্থিতির প্রতি তার গভীর ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

এদিকে, নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগের বিষয়ে এখনো শিল্পী সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, ক্রমবর্ধমান এই বিতর্ক দ্রুতই বড় আকার ধারণ করতে পারে।

চলচ্চিত্র শিল্পের প্রবীণ এই অভিনেত্রীর এমন মন্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে—চলচ্চিত্র অঙ্গনের নির্বাচন কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হচ্ছে, এবং ভবিষ্যতে এই সংকট কাটিয়ে ওঠার পথ কী? এর শেষ কোথায়।

  • সর্বশেষ