শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৩:২৯ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন: ভোটগ্রহণে বাড়ছে গতি, উৎসবমুখর পরিবেশ

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠেছে। শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে দেখা গেছে। এতে করে নির্বাচন ঘিরে পুরো পরিবেশ এখন উৎসবমুখর হয়ে উঠেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম কয়েক ঘণ্টায় উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে একে একে শিল্পীরা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। প্রার্থীদের সমর্থকরাও কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে নিজেদের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রবীণ ও নবীন—দুই প্রজন্মের শিল্পীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে নির্বাচন প্রাঙ্গণ। পরিচিত মুখগুলোর আগমন ঘিরে তৈরি হচ্ছে ভিড়, চলছে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতা। এতে পুরো পরিবেশ যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে কেন্দ্রজুড়ে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

advertisement

এদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর প্রার্থীরা ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, শেষ পর্যন্ত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শিল্পীরা তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবেন।

নায়ক রুবেল, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, ডাঃ এজাজসহ অভিনেতা- অভিনেত্রীরা জুম্মা নামাজের আগেই তাদের ভোট প্রদান করতে দেখা যায়। আজিজুল হাকিম বলেন, সুশৃঙ্খল ভাবে ভোট দিতে পেরেছি। ভালো লাগলো।

আর শহীদুজ্জামান সেলিম বলেন, ভোটাররা নিশ্চয় তাদের পছন্দের মতো নেতা নির্বাচন করবেন। যাতে শিল্পীদের কল্যাণে তারা আরও  নিবেদিত হতে পারেন।

এদিকে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে এবং ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। চলচ্চিত্র অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচন ঘিরে সংশ্লিষ্টদের মাঝে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।

  • সর্বশেষ