শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মাত্র ২০ সেকেন্ডে কোটি কোটি টাকার আয়, স্পাইডারম্যান প্রোমো ভিডিওতে মেসি!

দ্য প্রিন্ট: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে এবার দেখা গেল মার্ভেল দুনিয়ার জনপ্রিয় সুপারহিরোর সঙ্গে একই ফ্রেমে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে আলোচিত। 

ভিডিওর শুরুতেই দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে নিজের জীবনের নানা জটিলতা নিয়ে ফোনে কথা বলছেন। ঠিক সেই সময় হাতে একটি বিশেষ ট্র্যাকার নিয়ে সেখানে হাজির হন লিওনেল মেসি। স্পাইডারম্যানকে খুঁজতেই যেন তার এই অভিযান। কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের পোশাকে আবির্ভূত হন। ভিডিওর শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে দুলতে দেখা যায় মেসিকে, যা ভক্তদের জন্য ছিল বড় চমক।

হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যমের দাবি, এই প্রোমো ভিডিওতে প্রায় ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা। তবে এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ধারণা করা হচ্ছে, সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে তৈরি করা হয়েছে বিশেষ এই ভিডিও।

advertisement

ভিডিওতে মেসির ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। কমিকস-প্রেমীদের কাছে এটি পরিচিত ডিভাইস। ১৯৬৪ সালে প্রকাশিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ কমিকসে পিটার পার্কার নিজেই এই ট্র্যাকার তৈরি করেন। ডক্টর অক্টোপাসকে শনাক্ত করতে প্রথম এটি ব্যবহার হয়।

তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে ট্র্যাকারের স্ক্রিনে দেখা একাধিক লাল বিন্দু। অনেক ভক্তের ধারণা, এটি মার্ভেলের মাল্টিভার্স ধারণার ইঙ্গিত হতে পারে এবং নতুন সিনেমায় একাধিক স্পাইডারম্যানের উপস্থিতি দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প শুরু হবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর থেকে। সেখানে পুরো পৃথিবী ভুলে গেছে যে পিটার পার্কারই স্পাইডারম্যান। নতুন এই অধ্যায়ে এক রহস্যময় হুমকির বিরুদ্ধে লড়াইয়ে তার পাশে দেখা যাবে ‘দ্য পানিশার’ ও ‘হাল্ক’কে। এরই মধ্যে সিনেমার প্রচারণায় লিওনেল মেসির উপস্থিতি ফুটবল ও মার্ভেল—দুই জগতের ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। 

  • সর্বশেষ