শিরোনাম
◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ ◈ ৯৫ মিনিটের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা ◈ সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান ◈ কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুূদরানা দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা, দর্শকদের ভালোবাসা পেয়ে উচ্ছাসিত মাসুদরানার নায়ক রাসেল রানা 

মনিরুল ইসলাম : দর্শকদের ভালোবাসা পেয়ে উচ্ছাস প্রকাশ করেন 'মাসুূদরানা' সিনেমা মেজর মাসুদরানা চরিত্রে অভিনয়কারী নবাগত চিত্র নায়ক  রাসেল রানা। 

তিনি বলেন, দর্শকদের ভালোবাসায় আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। যখন আপনাকে কেউ প্রশংসা করবে আপনি ভালো করেছেন। আরও ভালো করবেন তখন আপনার ক্যালিবার স্কেল আরও বাড়াতে হবে। চাপ বেড়ে যায়।

তিনি বলেন, আমি শুনতাম। আমাদের মেগাষ্টার ও সুপারষ্টাররা বলতেন আমি আরও ভালো কাজ করবো আপনাদের ( দর্শক) চাহিদা পূরণ করব। এখন আমি মনে করি তারা ঠিকই বলতেন। যা আমি আজ অনুধাবন করতে পারছি। এভাবেই তার কথাগুলো তুলে ধরেন সাংবাদিকদের কাছে। 

মঙ্গলবার রাতে মহাখালীর এসকেএস টাওয়ারের ষ্টার সিনেপ্লেক্সে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ' মাসুদরানা'র বিশেষ প্রদর্শনী শেষে নবাগত নায়ক রাসেল রানা তার প্রতিত্রুিয়া প্রকাশ কালে এ কথাগুলো বলেন।

এদিকে, বিশেষ প্রদর্শনীর শেষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দেন দর্শকদের চাহিদার কথা ভেবে 'মাসুদরানা'- ২ মানে দ্বিতীয় কিস্তি নির্মাণ করা হবে।

বিশেষ প্রদর্শনীতে ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুর রেজা সাগর দর্শকদের ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান সিনেমার পরিচালক সৈকত নাসিরকে ভালোভাবে পর্দায় মাসুদরানাকে ফুটিয়ে তোলার জন্য।

বিশেষ প্রদর্শনীতে মিডিয়ার বিভিন্ন বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ছিলেন অন্যান্য পরিচালক, প্রযোজকসহ বিনোদন সাংবাদিকরা।

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, মাসুদরানা ভালো একটা ছবি। যে মাসুদরানা আমি লালন করেছি  আমার হৃদয়ে বাস্তবে আমি তা পেয়েছি।

একজন দর্শক সংগীতা বিশ্বাস তার প্রতিত্রুিয়ায়  বলেন, মাসুদরানা দেখার মতো একটি ছবি।। আমাদের দেশের জন্য এমন ছবিই আমরা কামনা করি।

ছবির পরিচালক সৈকত নাসির মনে করেন, ‘মাসুদ রানা’ বাংলাদেশের জেমস বন্ড। সেই ভাবনা থেকেই প্রযুক্তিগত মান ও উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘বাংলাদেশের দর্শক যখন বড় পর্দায় আন্তর্জাতিক মানের স্পাই চরিত্র দেখবেন  তখন প্রযুক্তিগতভাবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে। তােদের চাহিদা মেটাতে। সেই চেষ্টা আমরা করেছি।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘মাসুদ রানা’ সিনেমায় রাসেল রানার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। আরও আছেন অমিত হাসান, গাজী রাকায়েত, সৈয়দা তিথী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়