শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০১:৩৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভার‌তের রিয়া‌লি‌টি শো 'দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালক  রচনা আউট, স্বস্তিকা ইন! 

বিনোদন ডেস্ক : বিগত একযুগেরও বেশি সময় ধরে ‘দিদি নম্বর ১’-এর মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। নারীকেন্দ্রিক এই রিয়ালিটি শোয়ের সুবাদে এযাবৎকাল বাংলার দর্শকমহলে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিলেন তিনি। অভিনেত্রী নয়, বরং বাঙালির ঘরে ঘরে প্রিয় ‘দিদি’ হিসেবেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন রচনা। তবে বেশ সাম্প্রতিককালে বেশ কিছুদিন ধরেই ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনায় দেখা যাচ্ছিল না সাংসদ-অভিনেত্রীকে। এবার টেলিপাড়ার অন্দরে ফিসফাস, সংশ্লিষ্ট শোয়ে আর রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে না! বরং সঞ্চালনার প্রস্তাব গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে। আদৌ কি তাই?

আচমকাই কেন ‘দিদি’বদল? সেটা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে দিন কয়েক ধরেই নানা জল্পনা চাউড় হয়েছে! ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালক বদলের নেপথ্যে রাজনৈতিক কারণ, নাকি শো নিয়ে নতুন চিন্তাভাবনা করছেন নির্মাতারা? কৌতূহল সর্বত্র। কানাঘুষো, এবার নাকি এই রিয়ালিটি শো’কে নতুন করে ঢেলে সাজাতে চাইছেন নির্মাতারা। সেই সূত্রে শোয়ের ফরম্যাটও বদলাচ্ছে। আর সেই প্রেক্ষিতেই ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালক হিসেবে নতুন মুখ নিয়ে আসার পরিকল্পনা করেছেন তাঁরা। 

তবে ওয়াকিবহাল মহলের মতে, রাজনৈতিক তত্ত্বও কিন্তু নস্যাৎ করে দেওয়া যায় না! কারণ রাজ্যে সদ্য সরকার বদল হয়েছে। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। রচনা হুগলির সাংসদ। এহেন নানাবিধ কারণে হয়তো যাতে টিআরপিতে কোনও প্রভাব না পড়ে, সেকারণেই হয়তো সঞ্চালক বদলের কথা ভেবেছিলেন নির্মাতারা! তবে মঙ্গলবার রচনা দিল্লিতে গিয়ে তৃণমূলের ‘বিদ্রোহী ব্লকে’ যোগ দেওয়ায় সেই জল্পনাযজ্ঞে জল! 

সূত্রের খবর, রাজনৈতিক সমীকরণ বদলানোয় ফের ‘দিদি নম্বর ১’-এর সিংহাসনে নাকি বহাল থাকছেন রচনা বন্দ্যোপাধ্যায়ই। তবে সবটাই এখন জল্পনা স্তরে।

সম্প্রতি জানা যায়, ‘দিদি নম্বর ১’-এর জন্য রচনা বিশেষ সময় দিতে পারছিলেন না। যে কারণে মাঝের কিছু পর্বে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস সঞ্চালনা করেছিলেন। এদিকে জানা যায়, সাম্প্রতিককালে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছেও সঞ্চালনার প্রস্তাব গিয়েছিল। যদিও নির্মাতারা পাকাপাকিভাবে কিছু জানাননি, তবে ‘দিদি বদল’-এর গুঞ্জন নিয়ে আপাতত টেলিপাড়ার অন্দরমহল সরগরম।

  • সর্বশেষ