শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ১১:২৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অক্ষয় কুমার প্রতিদিন হেলিকপ্টারে চ‌ড়ে শুটিংয়ে গি‌য়ে আমার সব টাকা ধ্বংস করেছে, প‌রিচালক ফারাহ খা‌নের অ‌ভি‌যোগ

বি‌নোদন ডেস্ক: দীর্ঘ বছরের কেরিয়ারে বলিউডকে অনেক কাল্ট ক্লাসিক উপহার দিয়েছেন পরিচালক ফারহা খান। সেটা ‘ম্যায় হুঁ না’ হোক বা ‘ওম শান্তি ওম’, ফারহা খানের প্রতিটি ছবিই ভক্তদের মন জয় করেছে। ১৬ বছর আগে মুক্তি পাওয়া ফারহা খানের ‘তিস মার খান’ ছবিটিও এমনই একটি কাল্ট ক্লাসিক। সম্প্রতি, ফারহা এই ছবিটি নিয়ে অক্ষয় কুমারকে ঘিরে একটি মজার ঘটনা শেয়ার করেছেন।

ফারহা সম্প্রতি নেটফ্লিক্সের জন্য একটি শো সঞ্চালনা করেছেন। যেখানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, রাজপাল যাদব এবং প্রিয়দর্শন। সেখানেই অক্ষয় কুমারকে নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেছেন ফারহা খান।

ফারহা জানিয়েছেন, তিস মার খান’ ছবির শুটিং চলাকালীন অক্ষয় কুমার প্রতিদিন হেলিকপ্টারে করে সেটে আসতেন। যখনই অক্ষয় কুমার সেটে আসতেন, তাঁকে দেখে সবাই অবাক হয়ে যেতেন। পরিচালক বলেন, ‘আমরা মালশেজে ‘তিস মার খান' ছবির শুটিং করছিলাম। প্রতিদিন সকাল ৮টায় লোকেশনে পৌঁছাতে হতো। সবাই সেখানেই থেকে যেত। কারণ, মুম্বই থেকে গাড়িতে করে মালশেজ পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগত।

ফারহা আরও জানান, অক্ষয় কুমার প্রতিদিন সন্ধ্যায় কাজ গুছিয়ে বাড়ি ফিরে যেতেন এবং সকাল ৭:৪৫-এ ফ্লোরে পৌঁছে যেতেন। কারণ, তিনি হেলিকপ্টারে যাতায়াত করতেন। পরিচালকের কথায়, ‘ও আমার সব টাকা ধ্বংস করেছে। আমার জীবনে এই প্রথমবার আমি কোনও অভিনেতাকে হেলিকপ্টারকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করতে দেখলাম।

থেমে থাকেননি অক্ষয় কুমারও। আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘এতে কারও বিরক্ত হওয়ার কী আছে। আমিই তো ছবিটির প্রযোজক ছিলাম।’ জবাবে ফারহা বলেন, ‘আমিও অন্যতম একজন প্রযোজক ছিলাম। আর এই অভিনেতা আমার সব টাকা হাতিয়ে নিয়েছে।

অক্ষয় পাল্টা ফারহাকে জিজ্ঞেস করেন, ‘আমি কি টাকাটা খেয়ে নিয়েছি নাকি? ওই ছবি থেকে তো তুমিই সবচেয়ে বেশি টাকা কামিয়েছো।’ অক্ষয় কুমার এবং ফারহা খানের মধ্যেকার এই মজার কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

  • সর্বশেষ