শিরোনাম
◈ আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ১০:৪৯ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি!

দেশের গুণী অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও রয়েছে তুমুল। অথচ সেখানেই নাকি 'অপ্রীতিকর' পরিস্থিতির মুখে পড়েছেন তিনি! মঙ্গলবার সকালে খবরটি চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তা সংবাদ মাধ্যমেও উঠে আসে। খবরে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে কলকাতায় গেছেন অভিনেতা। সেখানেই নাকি মোশাররফের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক। এক সংবাদকর্মীর ফেসবুক পোস্ট থেকে বিষয়টি ছড়ায়। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম চর্চা হচ্ছে।

এ বিষয়ে জানতে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুকে ফোন করা হলে তিনি কোনো তথ্য দিতে পারলেন না। পরে মোশাররফ করিম জানালেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি।

গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা আরও বলেন, ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি। জানা গেছে, কোনো পেশাগত ব্যস্ততা বা শুটিংয়ের জন্য নয়, শুধু ব্যক্তিগত অবকাশ যাপনে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও জুঁই। আগামী তিন-চারদিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়