শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ১১:২৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই!

সংবাদমাধ্যমে প্রকাশিত গ্রেপ্তারের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন শিল্পী আসিফ আকবর। গ্রেপ্তারের খবর নিয়ে জানতে চাইলে শনিবার রাতে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

কপিরাইট ও ডিজিটাল কনটেন্ট সংক্রান্ত মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফ আকবরকে শুক্রবার রাতে এফডিসি থেকে আটক করে বলে একটি খবর শনিবার ছড়িয়ে পড়ে। সে খবরে বলা হয়, গীতিকার শফিক তুহিনের মামলায় গ্রেপ্তার করা হয় আসিফকে।

এর পরিপ্রেক্ষিতে শিল্পীর সঙ্গে যোগাযোগ করে। জবাবে আসিফ জানান,  খবরটি স্রেফ গুজব।   

আসিফকে গ্রেপ্তারের খবরের বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান জানান,  খবরটি সত্য নয়।  

একই বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু জানান, এ ধরনের কোনো খবর তাদের কাছে নেই।

  • সর্বশেষ