শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৮:০৫ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে বাপ্পা রাজের বদলে আরমান, সাধারণ সম্পাদক পদে মুক্তি

মনিরুল ইসলাম: আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।  এরই মধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অসংখ্য বাংলা চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের অন্যতম পরিচিত ও দক্ষ সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান। 

প্রথমে চিত্র নায়ক  বাপ্পারাজ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করবেন বলে চাউর হয়। তিনিও মুক্তির সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। তবে বাপ্পারাজ পারিবারিক কারণে দেখিয়ে নির্বাচন করবেন না বলে জানান  মুক্তি।

এদিকে, আজ শনিবার আরমান এর নাম সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হলো। বিকালে এফডিসিতে মুক্তি সাংবাদিকদের সাথে আলাপকালে এই ঘোষণা দেন। এ সময় আরমান উপস্থিত ছিলেন। তারা ২জন সাংবাদিকদের সাথে কথা বলেন।

আরমান বলেন, ‘সিনিয়র-জুনিয়র শিল্পীদের আগ্রহে এবার সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। বিগত সময়ে যতবার নির্বাচনে অংশ নিয়েছি শিল্পীরা আমাকে নিরাশ করেননি। এবারও আশা করব তারা আমাকে কাজের সুযোগ করে দিবেন। শিল্পী সমিতি নিয়ে আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। আমি আর মুক্তি নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে তা বাস্তবায়নের জন্য নিরলস চেষ্টা করব।

মুক্তি বলেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে বাপ্পা ভাই নির্বাচনে অংশ নিতে পারছেন না। যে কারণে সাধারণ সদস্যদের আগ্রহে আরমান মামা সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। গুণী শিল্পীদের নিয়ে আমরা সুন্দর একটি প্যানেল চূড়ান্ত করেছি। আমরা নির্বাচিত হলে শিল্পীদের জন্য কাজ করব।

উল্লেখ্য, আরমান একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। শিল্পী সমিতির কমিটিতে একাধিকবার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আরমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলিয়েছেন। এবারই প্রথম সভাপতি পদে লড়তে যাচ্ছেন। আরমানের প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে লড়বেন ‘চাঁদের আলো’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তারা দু’জনই এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়