শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুঞ্জনই সত্যি হলো, ফের বাবা-মা হলেন শাকিব খান-বুবলী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বার মা হয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়েছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। গত ১১ মে কন্যা সন্তানের মা হয়েছেন এ অভিনেত্রী। নাম রাখা হয়েছে ‘শারলিন খান’।

শুক্রবার (৫ জুন) ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন বুবলী।

ওই পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

সম্প্রতি কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অ্যাডলফ খান লেখেন, মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।

অবশেষে অ্যাডলফ খানের দেওয়া তথ্যটিই সত্য হলো।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়