শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম

ঢাকার সাভারে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এই অভিযোগ তুলেন। তিনি দাবি করেন, বাজারে সবজি কিনতে গেলে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। সেই সঙ্গে পোশাক নিয়েও কথা বলেন।

ফেসবুক পোস্টে এই অভিনেত্রী বলেন, ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি। উল্লেখ্য আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।

তিনি দাবি করেন, আমি আর আম্মু দাঁড়িয়ে সাভারের একটি লোকাল মার্কেট থেকে রাস্তার পাশে সবজি কিনছিলাম। মাথায় টুপি পরা, দাড়িওয়ালা ৪২ থেকে ৪৫ বছর বয়সী এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই। আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।

তিনি আরও লিখেন, ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে সেখান থেকে সরে যায়। আম্মু শুধু বলে, গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টু শব্দ করবে না।

এ ঘটনায় ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেন, এটা স্বাধীন রাষ্ট্র? একই সঙ্গে দেশের পরিস্থিতি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

নায়লা নাঈম বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও সাবেক ডেন্টাল সার্জন। মডেলিং ও বিনোদন অঙ্গনে কাজের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়