শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৬:২৫ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শাকিব খান সিনেমার প্রতি উদাসীন: মির্জা আব্দুল খালেক

মনিরুল ইসলাম : সুপারষ্টার শাকিব খানকে বির্তক যেনো পিছুই ছাড়ছে না। গত ঈদুল ফিতরে ঈদের ছবি প্রিন্স নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। অনুমোদনহীন দৃশ্য থাকায় প্রিন্স ছবির সেন্সর সার্টিফিকেশন সনদ স্থগিত করা হয়। যদিও পরে ছবিটি প্রদর্শনের অনুমতি দেওয়া হয়। 

এবার ঈদুল আজহা ঈদ ছবি শাকিব খান অভিনীত ' রকষ্টার ' মুক্তি পায়। এ নিয়েও রয়েছে নানা কথা। তার ভক্তরা বিভক্ত কেউ বলছেন মোটামুটি আবাট কেউ টিকেটের টাকা ফেরত চাইছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেষে রিভিউতে বলছেন।

এদিকে, শাকিব খান সিনেমার প্রতি উদাসীন বলে মন্তব্য করেছে বাংলাদেশ চলচ্চিত্র হল মালিক সমিতির সাবেক সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত লায়ন সিনেমাস এর কর্নধার মির্জা আব্দুল খালেক। তিনি ঢাকাই চলচ্চিত্রের একজন ডাকসাইটের প্রযোজকও। পুরনো ঢাকার লায়ন সিনেমা হল  ছিলো তাদের পারিবারিক সিনেমা হল। যা এখন সিনেপ্লেক্সে রূপান্তরিত  হয়ে  কেরানীগঞ্জে লায়ন সিনেমাস নামে চলছে।

তিনি আলাপকালে বলেন, সিনেমার প্রতি শাকিবের উদাসীনতা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। শাকিবের সাথে আমার দেখা হলে শাকিবকে বলবো  তুমি এইসব ফাছলামি বন্ধ করো। 

Advertisement

মির্জা আব্দুল খালেক বলেন, 'রকষ্টার' এর প্রমোশনে তো কোন অভাব ছিলো না। প্রায় ২ মাস ধরে তারা নানা  ভাবে টিভি সহ নানা মিডিয়ায়  রকষ্টার এর প্রমোশন করেছে। প্রমোশনের কমতি ছিলো না। যা ঈদের অন্য ছবির বেলায় দেখা  যায়নি।

তিনি বলেন, তবে আমি বলবো  ছবি প্রপারলি তৈরি হয়নি। গত ঈদের সময় আপনাদের অভিজ্ঞতা আছে । চাঁদরাতের দিন ছবির শুটিং হয়েছে। এভাবে কি ছবি হয়।

শাকিবকে প্রশ্ন করে মির্জা খালেক  বলেন, তুমি ঈদ ছাড়া ছবি দেওনা। না দাও। ভালো কথা।  তবে ভালোভাবে সময় নিয়ে ছবিটি শেষ করো যাতে কোন ঝামেলা না হয়।

 তিনি বলেন আমাদের আক্ষেপ আছে ঈদ ছাড়াও শাকিব আরও ২ টি ছবি দিক। আমাদের এমন নায়কের কাছে থেকে আমাদের এই চাওয়াটা থাকতেই পারে। তারপরও শুধু ঈদে  বছরে দুটি ছবি শাকিব খান দেয়। তাও প্রপারলি দেয় না। এভাবে কি ইন্ডাস্ট্রি বাঁচবে।

  • সর্বশেষ