শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৪:২৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এখনও বিয়ের মতো পাত্র পাইনি, প্রেম করার জন্য দু-একজনকে পেয়েছিলাম: অভিনেত্রী বাঁধন

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঈদুল আজহা উপলক্ষে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে অভিনেত্রী জানান, গত বছর তিনি বিয়ের কথা ভেবেছিলেন। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও তাঁর জীবনে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি।

বাঁধন বলেন, ‘সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল।

কিন্তু সে আসলে ভেগে গেছে।’ বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি। তবে প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা যে তাঁর জীবনে ছিল, সেটিও অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী।

advertisement

তার কথায়, ‘এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম।

তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।’ নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, ‘বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।’

আলাপচারিতায় ঈদকে ঘিরে শৈশবের স্মৃতিও তুলে ধরেন তিনি। বাঁধন জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আনন্দমুখর সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরে তাঁদের গ্রামের বাড়িতে উদযাপিত ঈদের স্মৃতি আজও তাঁর মনে জ্বলজ্বল করে।

তবে সময়ের সঙ্গে ঈদের অনুভূতিও বদলে গেছে বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের চেয়ে দায়িত্ববোধই বেশি অনুভূত হয়। আর রোজার ঈদের সবচেয়ে আনন্দের বিষয় ছিল সিনেমা হলে গিয়ে ছবি দেখা, যা এখনও তাঁর স্মৃতিতে বিশেষ জায়গা করে আছে।

  • সর্বশেষ