শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০১:০৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শাকিব খানের ‘রকস্টার’ নিয়ে বিভক্ত দর্শক: কেউ বলছেন সেরা অভিনয়, কেউ চাইছেন টিকিটের টাকা ফেরত

মনিরুল ইসলাম: ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘রকস্টার’ নিয়ে দর্শকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমাটি ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে শাকিব ভক্তদের উপস্থিতি লক্ষণীয়।

সিনেমা দেখে হল থেকে বেরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছেন দর্শকরা। কেউ প্রশংসা করছেন শাকিব খানের অভিনয়ের, আবার কেউ গল্প ও নির্মাণ নিয়ে হতাশার কথা জানাচ্ছেন।

অনেক দর্শকের মতে, গত কয়েক বছরের মধ্যে এটি শাকিব খানের অন্যতম সেরা অভিনয়। পুরো সিনেমাজুড়ে চরিত্রটিকে তিনি যেভাবে উপস্থাপন করেছেন, তা প্রশংসার দাবিদার। আবেগ, সংলাপ উপস্থাপন এবং স্ক্রিন প্রেজেন্সে তিনি আলাদা প্রভাব সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন তারা।

দর্শকদের একটি বড় অংশ শাকিব খান ও সাবিলা নূরের রসায়নেরও প্রশংসা করেছেন। তাদের মতে, পর্দায় দুজনকে বেশ মানিয়েছে এবং সাবিলা নূরকে এ সিনেমায় ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

advertisement

নতুন পরিচালকও তার প্রথম কাজেই সম্ভাবনার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন অনেক দর্শক। সিনেমার চিত্রায়ন, কালার গ্রেডিং, ভিএফএক্স ও সম্পাদনায় নতুনত্বের ছাপ রয়েছে। গল্প ধীরে ধীরে এগোলেও শেষদিকে দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে বলেও মত দিয়েছেন কেউ কেউ।

তবে সমালোচনাও কম হয়নি। অনেক দর্শকের মতে, সিনেমার মাঝের কিছু অংশ ধীরগতির এবং অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ মনে হয়েছে। যারা পুরোপুরি অ্যাকশনধর্মী সিনেমা প্রত্যাশা করেছিলেন, তাদের কেউ কেউ হতাশ হয়েছেন।

বগুড়ার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ সাদিয়া রোজ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, ‘অনেক আশা নিয়ে রকস্টার দেখতে গিয়েছিলাম। কিন্তু গল্পে ধারাবাহিকতা খুঁজে পাইনি। অনেক দর্শককেই হলে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখেছি। সাম্প্রতিক কয়েকটি সফল সিনেমার কারণে মানুষ শাকিব খানের ছবি দেখতে হলে যাচ্ছে, তবে গল্প ও নির্মাণে আরও যত্ন প্রয়োজন।’

সব মিলিয়ে ‘রকস্টার’ দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। প্রশংসা ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়ার মধ্য দিয়েই ঈদের সিনেমার দৌড়ে এগিয়ে চলছে ছবিটি।

  • সর্বশেষ