শিরোনাম
◈ গো-হত্যা নিষেধাজ্ঞায় পশ্চিমবঙ্গে চরম উদ্বেগে হিন্দু খামারিরা ◈ ভার‌তে খেলোয়াড়‌দের হা‌তে মার খে‌য়ে মা‌ঠেই চিৎপটাং রেফা‌রি ◈ নারী বিশ্বকা‌পের প্রস্তুতিতে অ‌ধিনায়ক জ্যােতি সন্তুষ্ট, লক্ষ্য আ‌গের চে‌য়ে ভালো করার ◈ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ, ২৬ সমুদ্র ব্লক উন্মুক্ত, এবার কি মিলবে গ্যাসের বড় সুখবর? ◈ বৈধ চ্যানেলে বাড়ছে প্রবাসী আয়, খুশির খবর অর্থনীতিতে ◈ হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪ ◈ রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে,, ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে পুলিশ ◈ ঈদযাত্রায় ডিএমপির যে জরুরি নির্দেশনা দিয়েছেন বাসমালিক ও যাত্রীদের জন্য ◈ জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে আওয়ামী লীগের মাফিয়ারা 

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

'মাসুদ রানা' সিনেমার নায়ক রাসেল রানার ফাঁসি দাবি করলেন জাজের আজিজ

মনিরুল ইসলাম : যুগের পর যুগ ধরে বাঙালির হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে পর্দায়। আগামী ঈদুল আজহায় বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।  'মাসুদ রানা ' চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা৷ এই রাসেল রানার ফাঁসির দাবি জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি ঘোষণা দিয়ে এই দাবি জানান। কেনো নায়কের ফাঁসি দাবি করলেন তার কোন ব্যাখ্যা দেননি। বলেন, আমি নায়ক রাসেল রানার ফাঁসি দাবি করছি।

আজ রোববার  দুপুরে চ্যানেল আইতে এক সংবাদ সম্মেলনের আব্দুল আজিজ এই ঘোষণা দেন।

তিনি এও বলেন, ঈদে সেরা সিনেমা হচ্ছে ‘মাসুদ রানা’। আনকাট সেন্সর পেয়েছে ' মাসুূদ রানা'। সেন্সর সার্টিফিকেশন বোর্ডের অনেকে সিনেমাটি দেখা এবারের ঈদের সেরা ছবি বলে মন্তব্য করেছেন। নির্মাণ শৈলীর প্রশংসা করেছেন অনেকে।।

এদিকে, সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমরা সেই সত্তর দশকে জেমস বন্ড এবং মাসুদ রানা সমানতালে পড়তাম ও দেখতাম। নব্বই দশকের তরুণ প্রজন্মও কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ পড়েছেন বলে আমি বিশ্বাস করি। এবার দর্শকরা ঈদে সেই মাসুদ রানাকে সিনেমা হলে দেখতে পাচ্ছেন। দর্শকদের প্রত্যাশা থাকবে অনেক বেশি। ‘মাসুদ রানা’ দর্শকদের কাছে উপভোগ্য সিনেমা হোক, এটাই প্রত্যাশা রাখবো।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘এই গল্পের বাজেট এত বেশি যে, এককভাবে সামলানো কঠিন। এজন্য ইমপ্রেস টেলিফিল্ম সহায়তা করেছে। কয়েক বছর ধরে অপেক্ষার পর অবশেষে ‘মাসুদ রানা’ পর্দায় আসছে। ইতোমধ্যে সেন্সর হয়ে গেছে। সেন্সর থেকে ভূয়সী প্রশংসা এসেছে, সেই কথাগুলো আমার বলা ঠিক হবে না। তবে আমি বলবো, এবারের ঈদে সেরা সিনেমা হচ্ছে ‘মাসুদ রানা’।

ইতোমধ্যে ‘মাসুদ রানা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। কিছু কিছু দৃশ্যে কেউ কেউ এআই ব্যবহারের দাবি তুলেছেন। এনিয়ে প্রযোজক আব্দুল আজিজ বলেন, “মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার স্থানে এআই ব্যবহার করা হয়নি। প্রতিটি দৃশ্যে সে অভিনয় করেছে। তবে কিছু ইফেক্টে এআই রয়েছে, এটা সত্য। এখানে ভিএফএক্সের সঙ্গে এআইয়ের সংমিশ্রণ রয়েছে। পরিষ্কার করে জানাচ্ছি, এআই দিয়ে এই সিনেমার কোনো চরিত্র তৈরি করিনি।

‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা, যিনি চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা’র বিজয়ী ছিলেন।

রাসেল রানা বলেন, ‘বইয়ের পাতায় আছে পদে পদে মৃত্যুর হাতছানি, এই সিনেমার চূড়ান্ত হওয়ার পর থেকে আমার মধ্যে ছিল পদে পদে থেমে যাওয়ার হাতছানি। করোনা, সেনাবাহিনীর পারমিশন এ সবকিছু মিলিয়ে দীর্ঘ সময় এখানে দিতে হয়েছে। অবশেষে ঈদে আসছে, বাকিটা দর্শকরা রায় দেবেন। ‘মাসুদ রানা’ পরিচালনা করেছেন সৈকত নাসির। 

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ‘মাসুদ রানা’ হচ্ছে বাংলাদেশের জেমস বন্ড। তাই জেমস বন্ডকে স্ক্রিনে আনার জন্য প্রযুক্তিগত দিক থেকে যা যা করার দরকার, আমি তাই করেছি। আগের ‘মাসুদ রানা’ থেকে আমি কোনোভাবেই অনুপ্রাণিত নই।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাসুদ রানা’র বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।  নতুন নায়িকা অবন্তিও একটি চরিত্রে অভিনয় করেন। তিনি সকলেট কাছে দোয়া চান। সংবাদ সম্মেলনে একটি গানের সাথে নৃত্য পরিবেশন করেন অবন্তি। অবন্তি জাজের আগামি দিনের নায়িকা বলে ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়