শিরোনাম
◈ অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি, স্তব্ধ কমিউনিটি ◈ বিশ্বকাপ ট্রফি দুইবার চুরি হয়েছিল যেভাবে ◈ লঙ্কান প্রিমিয়ার লিগ ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে ◈ মধ্যপ্রাচ্য সংকটের জেরে ভারতে এক সপ্তাহে দ্বিতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম ◈ আরব নেতাদের অনুরোধে ইরানের ওপর ট্রাম্পের পরিকল্পিত হামলা স্থগিত ◈ হরমুজ সংকটে বিশ্বে দ্রুত কমছে তেলের মজুত, সতর্ক করল আইইএ ◈ রাজধানীর কলমিলতা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট ◈ মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর কীভাবে নেওয়া হবে ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ৩ জুলাই, এফডিসিতে এজিএম ১২ জুন ◈ প্লেনের ফাঁক-ফোঁকরে যেভাবে স্বর্ণ পাচার হয়

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৮:১৫ সকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঠিক মানুষের জন্য অপেক্ষা করাই ভালো, বললেন সারা আলি খান

বলিউড অভিনেত্রী সারা আলি খান জানিয়েছেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হওয়ায় বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে সারা বলেন, অনেকের বিয়ের সিদ্ধান্ত পরে ভুল প্রমাণিত হতে দেখেছেন তিনি। তাই ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সঠিক মানুষের জন্য অপেক্ষা করাকেই বেশি গুরুত্ব দেন।

তার ভাষায়, আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। তাই তাড়াহুড়ো করে সম্পর্কে জড়ানোর চেয়ে অপেক্ষা করে সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াই ভালো। আমি এখন নিজের জীবন নিয়ে খুব সুখে আছি।

বর্তমানে সম্পর্কের চেয়ে নিজের যত্ন ও ক্যারিয়ারেই বেশি মনোযোগ দিচ্ছেন এ অভিনেত্রী। ইতিবাচক মানসিকতা ধরে রাখাকেও জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন তিনি।

সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সারা। ভবিষ্যতে যাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিন না কেন, তার ওপর নিজের মতামত বা ইচ্ছা চাপিয়ে দিতে চান না বলেও জানান তিনি।

সাইফ আলি খান–কন্যা সারা আলি খান বলিউডে অভিষেকের পর থেকেই অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন। তবে আপাতত বিয়ে নয়, নিজের জীবন ও কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এ অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়