শিরোনাম
◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১২:৪৪ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বালিতে ঘুরতে যাওয়ার জন্য অভিনব উপায়ে অফিসে ছুটির আবেদন, ভাইরাল তরুণী

অফিসে ছুটির আবেদন সাধারণত হয় একঘেয়ে ই-মেইল, ছোট্ট একটি মেসেজ কিংবা সরাসরি বসের কক্ষে গিয়ে। কিন্তু তালিয়া নামের এক তরুণী সেই চেনা পথ এড়িয়ে এমন এক অভিনব উপায়ে ছুটি চাইলেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বালিতে ঘুরতে যাওয়ার জন্য ১০ দিনের ছুটি দরকার ছিল তালিয়ার। কিন্তু সাধারণভাবে আবেদন না করে তিনি তৈরি করলেন একেবারে নেটফ্লিক্স ধাঁচের নাটকীয় ট্রেলার। যেন কোনো রহস্যঘেরা ডকুমেন্টারির টিজার চলছে।

ভিডিওর শুরুতেই এক সাক্ষাৎকারগ্রহণকারী তালিয়াকে প্রশ্ন করেন, ‘সম্প্রতি তুমি এত অস্থির কেন? কিছু কি স্বীকার করতে চাও?’

ক্যামেরার সামনে নার্ভাস মুখে বসে থাকা তালিয়া ধীরে ধীরে জানান, তাকে ফ্র্যাঙ্ক আর জ্যাককে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে।

পরিস্থিতি আরো নাটকীয় হয়ে ওঠে। সাক্ষাৎকারগ্রহণকারী আবার জানতে চান, ‘তাহলে এ কারণেই তুমি এত অদ্ভুত আচরণ করছ?’

তালিয়া স্বীকার করেন, কথাটি বলার সাহস পাচ্ছেন না। সঠিক সময়টাও যেন খুঁজে পাচ্ছিলেন না। এরপর সাক্ষাৎকারগ্রহণকারী বলেন, ‘সঠিক সময় এখনই।

অবশেষে সব উত্তেজনার অবসান ঘটিয়ে তালিয়া বলে ফেলেন আসল কথা—তিনি বালিতে গিয়ে দারুণ সময় কাটানোর জন্য ১০ দিনের ছুটি চান।

ভিডিওর শেষটাও ছিল সিনেমার ট্রেলারের মতোই রহস্যে ভরা। বড় অক্ষরে ভেসে ওঠে প্রশ্ন—“উত্তর কি হবে ‘হ্যাঁ’, নাকি ‘না’?”

ভিডিওটি দেখে তালিয়ার দুই বস ফ্র্যাঙ্ক ও জ্যাকও হাসিতে ফেটে পড়েন। তারাও মজার ছলে বলেন, ‘এখন কি আমাদের উত্তরও ভিডিও বানিয়ে দিতে হবে?’

জবাবে তালিয়া জানান, শুধু ভিডিও হলেই হবে না, সেটিও হতে হবে ডকুমেন্টারি ট্রেলারের স্টাইলে।

পুরো বিষয়টি বুঝে উঠতে না পেরে শেষ পর্যন্ত বসরা হাসতে হাসতেই জানতে চান, “তাহলে এটা কি শুধু ‘হ্যাঁ’ বা ‘না’-এর ব্যাপার, নাকি তৃতীয় কোনো অপশনও আছে?”  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়