শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:৩৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৪ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত? আনুশকা শেঠিকে ঘিরে নতুন গুঞ্জন

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে চলচ্চিত্র পাড়ায়। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীর বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহলের শেষ নেই। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দেওয়া আনুশকার ব্যক্তিগত জীবন নিয়ে আবারও উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। 

অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পরিবারের চাপের মুখে এবার বিয়ের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন আনুশকা। 

গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এ ‘বাহুবলী’ অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে পারেন। পাত্র হিসেবে এক ব্যবসায়ীর নাম শোনা যাচ্ছে, যিনি আনুশকার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়। 

উভয় পরিবার ইতোমধ্যে বিয়ের প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

advertisement

উল্লেখ্য, এর আগে বহুবার আনুশকার বিয়ের গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে এসেছে। কখনো কোনো চিকিৎসক, আবার কখনো কোনো সহ-অভিনেতার সঙ্গে তার সম্পর্কের কথা রটেছে। তবে এবারের খবরটি আগের তুলনায় অনেক বেশি জোরালো বলে মনে করছেন অনেকে। 

২০১৫ সালে এসএস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এ ‘দেবসেনা’ চরিত্রে অভিনয় করে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে খ্যাতি পান আনুশকা। তার অসাধারণ অভিনয় এবং সৌন্দর্য সেসময় বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করে। 

সর্বশেষ এই অভিনেত্রীকে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু অ্যাকশন থ্রিলার ‘ঘাঁটি’-তে ‘শীলভথ’ চরিত্রে দেখা গেছে, যেখানে তার সঙ্গে ছিলেন বিক্রম প্রভু ও জগপতি বাবু। 

তেলেগু ইন্ডাস্ট্রির ‘সুপার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আনুশকার। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে সাম্প্রতিককালে তিনি সিনেমার কাজ কমিয়ে দিয়েছেন। এই নিয়ে সংশ্লিষ্টদের ধারণা, আনুশকা বর্তমানে পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন এবং পরিবারের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। 

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, তবুও আনুশকা শেঠি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। 

সূত্র: এমএসএন 

  • সর্বশেষ