শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইমিংপুলে সাঁতারের পোশাকে পরীমনির ৩০ সেকেন্ডের ভিডিও পোস্ট, নেটদুনিয়ায় তোলপাড়

ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। ভিডিও থেকে

অনেক দিন ধরেই খবরে নেই পরীমনি। ২০২৪ সালে হইচইতে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়। কিন্তু এরপর থেকে সেভাবে তাঁকে কাজে পাওয়া যায়নি, ব্যক্তিগত জীবনও যেন নিরুত্তাপ! তবে এবার নিজের ফেসবুকে এক ভিডিও পোস্ট করেই চমকে দিলেন পরী!

গতকাল রাতে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী, তাতেই তোলপাড়। ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। ১৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ ১৩ লাখ, প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজরের বেশি। মন্তব্য এসেছে ৭ হাজারের বেশি।

ভিডিওতে পরীর লুকের প্রশংসা করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, কেউ আবার জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি। অনেকে আবার ভিডিওতে পরীর পোশাক নিয়ে কটাক্ষও করেছেন। এমন এক মন্তব্যকারীকে কড়া জবাবও দিয়েছেন পরী।

পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লীসা গাজীর এই ছবিতে তিনি অভিনয় করবেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়