শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্সার জয় করে যেভাবে ফিরেছিলেন আলমগীর

বরেণ্য অভিনয়শিল্পী আলমগীর। পারিবারিক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, ফোক, ফ্যান্টাসিসহ নানা ধরনের চলচ্চিত্রের একজন সফল অভিনেতা তিনি। প্রযোজক, পরিচালক আর গায়ক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। বাংলা সিনেমার চিরসবুজ এই নায়কের মারণব্যাধি ক্যান্সার ধরা পড়ে ১৯৯০ সালে। সেই গল্প হয়তো অনেকেরই অজানা।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নতুন করে উঠে আসে নায়কের ক্যান্সার জয়ের গল্প। তিনি জানান, ১৯৯০ সালে তার শরীরে কর্কট রোগ ধরা পড়ে।

ক্যান্সার ধরা পড়ার পর আলমগীর ৮ মাস লন্ডনে চিকিৎসা নেন। এরপর ধীরে ধীরে নিজের শরীরে ক্যান্সারকে জয় করেন।

তিনি বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীরা একপর্যায়ে নিজেকে খুবই অসহায় মনে করেন। এটা জয় করতে পারাটা অসম্ভব মনের জোরের প্রয়োজন।

নায়ক ক্যান্সার আক্রান্ত সহকর্মীদের পাশে দাঁড়ান সবসময় নিজের সামর্থ দিয়ে। নিজের অবস্থানটা খুব করে অনুভব করন তখন।

বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের অন্যতম নায়ক আলমগীর শুধু অভিনয়েই থেমে থাকেননি। প্রযোজনা, পরিচালনা, এমনকি সংগীতেও রেখেছেন স্বাক্ষর।

ব্যক্তিজীবনে তিনি একজন গর্বিত বাবা। মেয়ে আঁখি আলমগীর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী যদিও মেয়েকে চিকিৎসক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। জীবনের এই ভিন্ন পথে হাঁটাকে এখন স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীরের জন্ম ১৯৫০ সালের ৩ এপ্রিল। ৫ দশকের বেশি সময় ধরে ২৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করে রেকর্ড ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৩ সালে 'আমার জন্মভূমি' দিয়ে অভিষেক ঘটা এই বরেণ্য অভিনেতা অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সব ধরনের চরিত্রে সফল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়