শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনলতার বক্স অফিসে দাপট: ১৮ দিনে ১ লাখ দর্শক, আয় ৫ কোটিরও বেশি

ঈদে মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা বনলতা এক্সপ্রেস এবার বক্স অফিসেও তার প্রভাব দেখিয়েছে। মুক্তির ১৮ দিনেই সিনেমাটি ১ লাখের বেশি দর্শক টিকিট কেটে দেখেছেন এবং আয় করেছে ৫ কোটিরও বেশি টাকা।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শুধু দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ায় দর্শকসংখ্যা নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে, যা বাংলা সিনেমায় খুব একটা দেখা যায় না।

ছবিটির পরিচালক তানিম নূর বলেন, “দর্শক সিনেমাটি দেখছেন এটাই সবচেয়ে বড় পাওয়া। এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।”

দেশের পাশাপাশি বিদেশের বাজারেও ইতিবাচক সাড়া ফেলেছে সিনেমাটি। উত্তর আমেরিকায় মুক্তির প্রথম তিন দিনেই আয় করেছে প্রায় ৫৪ হাজার মার্কিন ডলার। পরবর্তী আয় ও অস্ট্রেলিয়ার বাজার যুক্ত হয়ে মোট আয় লাখ ডলার ছাড়িয়েছে।

advertisement

ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

প্রযোজনায় রয়েছে বুড়িগঙ্গা টকিজ এবং সহপ্রযোজনায় হইচই স্টুডিওস।

নির্মাতাদের মতে, দেশের ঈদের সিনেমাগুলোর মধ্যে বর্তমানে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

  • সর্বশেষ