শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ৭ এপ্রিল বগুড়ায়: আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননা কাঙ্গালিনী সুফিয়া

মনিরুল ইসলাম: বর্ণাঢ্য আয়োজনে ২০তম ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়ায়। আগামী ৭ এপ্রিল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট ‘মমো ইন’-এর উন্মুক্ত প্রাঙ্গণে বসবে এই জমজমাট আসর।

টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক রাজু আলীম জানান, এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী কনকচাঁপা এবং বিশেষ সম্মাননা পাচ্ছেন লোকসংগীতের কিংবদন্তি শিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

এছাড়াও মোট ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এই জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।

সংগীত উৎসবে আরও উপস্থিত থাকবেন দেশের বরেণ্য শিল্পীরা, যার মধ্যে রয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মো. খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ঝিলিক, ইমরান, লিজা ও লুইপা।

advertisement

আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগীত তারকারা ইতোমধ্যেই সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিকে, দুদিনের বগুড়া সফর নিয়ে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক মাধ্যমে লিখেছেন, “মাঝে মাঝে দম নিতে হয়। এই সফরটা আমার জন্য ভিন্নরকম আনন্দের। সমসাময়িক ও সিনিয়র প্রতিভাবান শিল্পীদের সঙ্গে কাটানো এই সময়টা বিশেষ উপভোগ্য হবে।”

প্রসঙ্গত, বগুড়া জেলা ফরিদুর রেজা সাগরের পৈতৃক নিবাস। তাই নিজ জেলাতেই এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।

  • সর্বশেষ